সুনামগঞ্জ , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন বাস্তবায়নের দাবি সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান ৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা মহাসড়কের দু’পাশ দখল করে অবৈধ স্থাপনা, বাড়ছে জনভোগান্তি প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা? শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ নাশকতার চেষ্টার অভিযোগ সাবেক সংসদ সদস্যসহ ২২ জনের নামে মামলা হাইকোর্টে সময় মতো মামলার নথি না পাঠালে বিভাগীয় ব্যবস্থা টেংরা উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখার উদ্বোধন ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর : সুনামগঞ্জে স্মরণসভা ও দোয়া ফাঁদে ফেলে সর্বস্ব লুটের চেষ্টা, শহরে সক্রিয় সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা প্রধানমন্ত্রীর, দিলেন তিন পরামর্শ

জনউদ্যোগের দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ

  • আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৮:০০:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৮:০০:২৪ পূর্বাহ্ন
জনউদ্যোগের দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ
স্টাফ রিপোর্টার :: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, বিভিন্ন অ্যাপের মাধ্যমে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সেবা গ্রহণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বিষয়ে সুনামগঞ্জে তরুণ-তরুণীদের নিয়ে দিনব্যাপী আইসিটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের নাগরিকদের সংগঠন জনউদ্যোগের আয়োজনে এবং আইইডি’র সহযোগিতায় সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে প্রশিক্ষণ কার্যক্রম। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণে দায়িত্ব পালন করেন আইইডি’র জ্যেষ্ঠ সমন্বয়কারী জ্যোতি চট্টোপাধ্যায় ও সহযোগী সমন্বয়কারী মো. রাসেল ইসলাম। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের ২০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জনউদ্যোগের আহ্বায়ক সুখেন্দু সেন ও সদস্যসচিব সাইদুর রহমান আসাদ। প্রশিক্ষণে বক্তারা বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই সময়ে ডিজিটাল প্রযুক্তির বাস্তবতায় কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। তারা বলেন, ডিজিটাল জগতে ভালো ও সম্ভাবনাময় দিকের পাশাপাশি নানা ধরনের বিপদ ও প্রতারণার ফাঁদও রয়েছে। এ কারণে প্রযুক্তি ব্যবহারে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে। প্রযুক্তির ইতিবাচক দিকগুলো গ্রহণ করার পাশাপাশি ক্ষতিকর বিষয়গুলো বর্জনের কৌশলও জানতে হবে। এ জন্য তথ্যপ্রযুক্তি ব্যবহারের কৌশল, সংশ্লিষ্ট আইন ও নীতিমালা সম্পর্কে ধারণা থাকা জরুরি। বক্তারা আরও বলেন, ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে পড়া মিথ্যা তথ্য, ভুয়া খবর, গুজব ও অপপ্রচার শনাক্ত করার দক্ষতা অর্জন করতে হবে। এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা এসব বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবেন। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগাতে পারলেই এই আয়োজনের উদ্দেশ্য সফল হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে

মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে