সুনামগঞ্জ , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন বাস্তবায়নের দাবি সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান ৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা মহাসড়কের দু’পাশ দখল করে অবৈধ স্থাপনা, বাড়ছে জনভোগান্তি প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা? শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ নাশকতার চেষ্টার অভিযোগ সাবেক সংসদ সদস্যসহ ২২ জনের নামে মামলা হাইকোর্টে সময় মতো মামলার নথি না পাঠালে বিভাগীয় ব্যবস্থা টেংরা উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখার উদ্বোধন ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর : সুনামগঞ্জে স্মরণসভা ও দোয়া ফাঁদে ফেলে সর্বস্ব লুটের চেষ্টা, শহরে সক্রিয় সংঘবদ্ধ চক্র

সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান

  • আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৬:০২:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৬:০৪:৩৯ অপরাহ্ন
সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান
স্টাফ রিপোর্টার:
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিত সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচি থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১২ টায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ার পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুনাজ্জির হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া, অ্যাডভোকেট আহাদ জুয়েল, মঈনুল ইসলাম, আনোয়ার আলম, সৈয়দ মুহাদ্দিস, বাহাউদ্দীন শাহী, মনসুর আহমদ, ওমর ফারুক ও সামছুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতা ও নৈরাজ্য দেশের শান্তি, স্থিতিশীলতা এবং স্বাভাবিক পরিবেশের জন্য হুমকি। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা বলেন, রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। এ জন্য দলের প্রতিটি স্তরের নেতাকর্মীকে সতর্ক, সংগঠিত ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের উসকানি বা ষড়যন্ত্রের কাছে নতি স্বীকার না করে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক অবস্থান থেকে অপতৎপরতা প্রতিহত করার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ সুরক্ষায় রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা জরুরি। সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ অবস্থান অব্যাহত থাকবে। বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০