সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা মহাসড়কের দু’পাশ দখল করে অবৈধ স্থাপনা, বাড়ছে জনভোগান্তি প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা? শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ নাশকতার চেষ্টার অভিযোগ সাবেক সংসদ সদস্যসহ ২২ জনের নামে মামলা হাইকোর্টে সময় মতো মামলার নথি না পাঠালে বিভাগীয় ব্যবস্থা টেংরা উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখার উদ্বোধন ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর : সুনামগঞ্জে স্মরণসভা ও দোয়া ফাঁদে ফেলে সর্বস্ব লুটের চেষ্টা, শহরে সক্রিয় সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা প্রধানমন্ত্রীর, দিলেন তিন পরামর্শ সাবেক পৌর চেয়ারম্যান মমিনুল মউজদীনের মৃত্যুবার্ষিকী পালিত সাবেক কাউন্সিলর প্রদীপ গ্রেপ্তার সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় তারেক রহমান জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সেমিনার মানবিক করিডোরের প্রস্তাব ও চট্টগ্রাম বন্দর ইজারা বাতিলের দাবি রতনশ্রী গ্রামে পাঁচ শতাধিক পরিবারের দুর্ভোগের শেষ নেই টেংরাটিলায় বাপেক্সের জমিতে মার্কেট-খামার! উদ্ধারে নেই দৃশ্যমান উদ্যোগ সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের আড্ডা অনুষ্ঠিত এক মণ ধানের দামে এক কেজি বীজ
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র সেমিনার

সুনামগঞ্জে ১১ বছরে অর্থনৈতিক ইউনিট বেড়েছে ৩২ শতাংশ

  • আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৭:৩৫:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৭:৩৫:২৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জে ১১ বছরে অর্থনৈতিক ইউনিট বেড়েছে ৩২ শতাংশ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলায় গত ১১ বছরে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বেড়েছে ৩২ দশমিক ১৪ শতাংশ। বর্তমানে জেলায় অর্থনৈতিক ইউনিট রয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৩১টি। এসব প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন ২ লাখ ২৭ হাজার ৬৬০ জন। অর্থনৈতিক শুমারি ২০২৪-এর চূড়ান্ত জাতীয় প্রতিবেদন ও বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) বিষয়ক সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়। সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০১৩ সালে সুনামগঞ্জে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ছিল ৮৮ হাজার ২৬১টি। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৩১টিতে। বর্তমানে জেলায় ৫৪ হাজার ৯৫৩টি স্থায়ী প্রতিষ্ঠান, ৬ হাজার ১২৫টি অস্থায়ী প্রতিষ্ঠান এবং ৪৫ হাজার ৫৫৩টি অর্থনৈতিক খানা রয়েছে। জেলার অর্থনৈতিক ইউনিটগুলোতে কর্মরত ২ লাখ ২৭ হাজার ৬৬০ জনের মধ্যে স্থায়ী জনবল ১ লাখ ৬০ হাজার ৫৩৮, অস্থায়ী ৭ হাজার ৫৮২ এবং অর্থনৈতিক খানায় নিয়োজিত ৫৯ হাজার ৫৪০ জন। জাতীয় শিল্পনীতি ২০২২ অনুযায়ী, জেলায় বৃহৎ শিল্প ২৬টি, মাঝারি ১৬২টি, ক্ষুদ্র ৩ হাজার ৪৬৮টি, মাইক্রো ৭০ হাজার ৯৪৫টি এবং কুটির শিল্প রয়েছে ৪২ হাজার ৩৬টি। সেমিনারে জানানো হয়, ২০২৪ সালের অর্থনৈতিক শুমারি অনুযায়ী, দেশে মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ১ কোটি ১৭ লাখ ২ হাজার ৭৯২টি। ২০১৩ সালে এ সংখ্যা ছিল ৭৮ লাখ ১৮ হাজার ৫৬৫টি। ১১ বছরে জাতীয় পর্যায়ে অর্থনৈতিক ইউনিট বেড়েছে ৪৯ দশমিক ৬৮ শতাংশ। দেশে অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত জনবল ৩ কোটি ৬ লাখ ৩২ হাজার ৬৬১ জন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খাঁনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। অর্থনৈতিক শুমারির তথ্য ও ফলাফল নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মুশফিকুর রহমান পারভেজ। উন্মুক্ত আলোচনায় বক্তব্য দেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, সুনামগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ স¤পাদক জাহেদ হাসান এবং বাসসের জেলা প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক। এ সময় সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ¦ শামসুল হক, জেলা স্কাউটের সভাপতি শেখ নজরুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, অর্থনৈতিক শুমারির মাধ্যমে দেশের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রকৃত চিত্র জানা যায়। এসব তথ্য শিল্প ও ব্যবসা খাতের উন্নয়ন, বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেমিনারে আরও জানানো হয়, দেশের মোট অর্থনৈতিক ইউনিটের ৯০ দশমিক ০২ শতাংশ সেবা খাতের এবং ৯ দশমিক ৯৮ শতাংশ শিল্প খাতের অন্তর্ভুক্ত। এর মধ্যে পাইকারি ও খুচরা ব্যবসা এবং মোটরযান মেরামত খাতের অংশ সর্বোচ্চ ৪১ দশমিক ৮২ শতাংশ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিএসবিআর জরিপের গুরুত্ব তুলে ধরে মুশফিকুর রহমান পারভেজ বলেন, শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের নির্ভুল তালিকা তৈরি, নিয়মিত হালনাগাদ এবং প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পর্যবেক্ষণের জন্য এ জরিপ পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রম সফল করতে ব্যবসায়িক ফোরাম, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও অংশীজনদের সহযোগিতা কামনা করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা

৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা