সুনামগঞ্জ , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : এমপি কয়ছর আহমদ বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে : জামায়াত আমির ৭ দিনের গণভোট প্রচারণার জন্য ১ কোটি টাকা দেয় বাংলাদেশ ব্যাংক : রিফাত রশিদ শিশুদের জ্ঞান-বিজ্ঞানে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে : মির্জা ফখরুল ‘জঞ্জালতন্ত্র’ নিয়ে গবেষণামূলক আলোচনা অনুষ্ঠিত বাঁধ নিয়ে গভীর উদ্বেগ, মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবি পাকা ধানে ত্রাহি অবস্থা কৃষকের মধ্যনগরের গুমাই নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন মে দিবসে সবেতনে ছুটি ও ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন সামনে মাঠ গোছাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা সোনালী চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন : বিলুপ্তির পথে ৬ গ্রাম ২৮ এপ্রিল থেকে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি আবহাওয়ার বিরূপ আচরণে হাওরের কৃষি : এখনই সমন্বিত পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৭০০০ মে. টন ডিজেল সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় একটি সেতুর প্রতীক্ষায় কয়েক প্রজন্ম শ্রমিক সংকট ও জলাবদ্ধতায় বাড়ছে দুশ্চিন্তা আবহাওয়ার বিরূপ আচরণ : সংকটে হাওরাঞ্চলের কৃষি অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি : প্রধানমন্ত্রী
মাঠে নামার হুঁশিয়ারি সাংবাদিক মাহমুদুর রহমানের

ছাত্রলীগকে ৭ দিনের মধ্যে নিষিদ্ধের আলটিমেটাম

  • আপলোড সময় : ০৭-১০-২০২৪ ০৮:৪৯:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৪ ০৮:৪৯:১০ পূর্বাহ্ন
ছাত্রলীগকে ৭ দিনের মধ্যে নিষিদ্ধের আলটিমেটাম
সুনামকণ্ঠ ডেস্ক :: ছাত্রলীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ দাবি করে আগামী সাত দিনের মধ্যে নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। অন্যথায় তিনি রাজপথে নামার ঘোষণাও দিয়েছেন। রোববার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা দেন। একই সঙ্গে তিনি বন্ধ থাকা আমার দেশ পত্রিকা আবারও চালু করার ঘোষণাও দিয়েছেন। মাহমুদুর রহমান বলেন, অনতিবিলম্বে ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ও বেআইনি সংগঠন ঘোষণা করতে হবে। গত ১৬ বছরে বাংলাদেশের যত সন্ত্রাসী কার্যক্রম বা ঘটনা ঘটেছে, তার জন্য দায়ী একমাত্র ছাত্রলীগ। ছাত্র-জনতার বিপ্লবে সারা বাংলাদেশে হাজার হাজার ছেলে-মেয়েকে হত্যা করা হয়েছে, আবু সাঈদ-মুগ্ধকে হত্যা করা হয়েছে। এই হত্যায় পুলিশ ও ছাত্রলীগের গুন্ডা বাহিনী ছিল। এই অনুষ্ঠান থেকে আমার দেশ পরিবার, আমার ও সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আলটিমেটাম দিচ্ছি, সাত দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। অন্যথায় আমি সাংবাদিক সমাজকে নিয়ে রাজপথে আন্দোলনে নামব। ছাত্রলীগ নিষিদ্ধের দাবি ছাড়াও মাহমুদুর রহমান আরও বেশ কয়েকটি দাবি তুলেছেন। দাবিগুলো হলো- ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য স্বাস্থ্য উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর নেতৃত্বে একটি কমিটি গঠন করতে হবে; যমুনা সেতুকে শহীদ আবু সাইদের নামে নামকরণ করতে হবে, মানুষ সেখান দিয়ে পার হওয়ার সময় শতাব্দীর পর শতাব্দী আবু সাইদকে দেখতে পাবে; ২০০৯ সালের পর থেকে ভারতের সঙ্গে যতগুলো চুক্তি হয়েছে তার প্রত্যেকটা ধারা-উপধারা জনসম্মুখে প্রকাশ করতে হবে, জনগণকে জানতে হবে ভারতের সঙ্গে কী কী চুক্তি হয়েছে এবং এগুলো পুনর্বিবেচনার জন্য একটি কমিটি গঠন করতে হবে, যেখানে ভারতের ও ফ্যাসিবাদের দোসর থাকতে পারবে না। বঙ্গবন্ধু অ্যাভিনিউকে আবরারের নামে নামকরণের দাবি জানিয়ে তিনি বলেন, শহীদ আবরার এই ফ্যাসিবাদ আন্দোলনের প্রথম শহীদ। কারণ, আপনাদের মনে রাখতে হবে শেখ মুজিব বাংলাদেশের প্রথম স্বৈরাচার নেতা। আর শেখ হাসিনার ফ্যাসিবাদের আইকন হচ্ছে শেখ মুজিব। মাহমুদুর রহমান বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক মহাপরিচালকের পদ থেকে ফ্যাসিস্ট হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের নমিনেশন অনতিবিলম্বে বাতিল করতে হবে। কারণ, এই পুতুলকে নমিনেশন দেওয়া হয়েছিল জালিয়াতির মাধ্যমে। আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে জেলে হত্যাকা-ের শিকার ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রহিম এবং বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর হত্যাকা-ের বিষয়ে তদন্তের দাবিও জানান তিনি। এদিকে মতবিনিময় সভায় বন্ধ থাকা দৈনিক আমার দেশ পুনরায় চালুর ঘোষণা দেন স¤পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, আমার দেশ পুনঃপ্রকাশ হবে। আমি বিশ্বাস করি, এ সরকারের অধিকাংশ উপদেষ্টা আমার দেশের ব্যাপারে সহানুভূতিশীল, তাঁরা চান এটি চালু হোক। কিন্তু এ সরকারে দেবপ্রিয় (দেবপ্রিয় ভট্টাচার্য), ইফতেখারুজ্জামানরা আছেন, তাঁদের যাঁরা প্রোমোট করে সেই সুশীল মিডিয়া আছে, প্রশাসনে এদের দোসররা আছেন। তাঁরা আমার দেশের পুনঃপ্রকাশ চায় কি না তা নিয়ে সন্দেহ আছে। এ ব্যাপারে সাবধান ও সচেতন থাকবেন। যদি আবার বাধা সৃষ্টি করা হয়, তাহলে রাজপথে আন্দোলন করব। মৌলবাদ নিয়ে দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামানের বক্তব্যের সমালোচনা করেন মাহমুদুর রহমান। তিনি বলেন, তিনি (ইফতেখারুজ্জামান) বললেন দেশে মৌলবাদের উত্থান হচ্ছে। সরকারে থেকে এ ধরনের ব্যক্তিগত কথা বলা যায় না। তাঁর বক্তব্য সরকারের বক্তব্য হয়ে যায়। তিনি এই মৌলবাদ কোথায় পেলেন। মৌলবাদের কার্ড আওয়ামী লীগ ও ভারত ব্যবহার করে বলে উল্লেখ করেন আমার দেশ সম্পাদক। এক-এগারোর সরকারের সময় ভারতকে ট্রানজিট দেওয়ার প্রস্তাব দেওয়ায় দেবপ্রিয় ভট্টাচার্যকে ক্ষমা চাওয়ারও আহ্বান জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘জঞ্জালতন্ত্র’ নিয়ে গবেষণামূলক আলোচনা অনুষ্ঠিত

‘জঞ্জালতন্ত্র’ নিয়ে গবেষণামূলক আলোচনা অনুষ্ঠিত