সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা মহাসড়কের দু’পাশ দখল করে অবৈধ স্থাপনা, বাড়ছে জনভোগান্তি প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা? শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ নাশকতার চেষ্টার অভিযোগ সাবেক সংসদ সদস্যসহ ২২ জনের নামে মামলা হাইকোর্টে সময় মতো মামলার নথি না পাঠালে বিভাগীয় ব্যবস্থা টেংরা উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখার উদ্বোধন ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর : সুনামগঞ্জে স্মরণসভা ও দোয়া ফাঁদে ফেলে সর্বস্ব লুটের চেষ্টা, শহরে সক্রিয় সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা প্রধানমন্ত্রীর, দিলেন তিন পরামর্শ সাবেক পৌর চেয়ারম্যান মমিনুল মউজদীনের মৃত্যুবার্ষিকী পালিত সাবেক কাউন্সিলর প্রদীপ গ্রেপ্তার সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় তারেক রহমান জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সেমিনার মানবিক করিডোরের প্রস্তাব ও চট্টগ্রাম বন্দর ইজারা বাতিলের দাবি রতনশ্রী গ্রামে পাঁচ শতাধিক পরিবারের দুর্ভোগের শেষ নেই টেংরাটিলায় বাপেক্সের জমিতে মার্কেট-খামার! উদ্ধারে নেই দৃশ্যমান উদ্যোগ সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের আড্ডা অনুষ্ঠিত এক মণ ধানের দামে এক কেজি বীজ

মহাসড়কের দু’পাশ দখল করে অবৈধ স্থাপনা, বাড়ছে জনভোগান্তি

  • আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৭:২৯:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৭:২৯:৪৮ পূর্বাহ্ন
মহাসড়কের দু’পাশ দখল করে অবৈধ স্থাপনা, বাড়ছে জনভোগান্তি
বিশেষ প্রতিনিধি :: সুনামগঞ্জে আঞ্চলিক মহাসড়কের দু’পাশ দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িক পড়েছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে প্রতিদিনই গড়ে উঠছে নতুন নতুন দোকানপাট। এতে একদিকে যেমন সড়কে যানজট বাড়ছে, অন্যদিকে চলাচলে ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। কয়েক দফা উচ্ছেদ অভিযান চালিয়েও দখলমুক্ত রাখা যাচ্ছে না এসব জায়গা। উচ্ছেদের কিছুদিন পরই আবারও আগের মতো স্থাপনা গড়ে উঠছে। সুনামগঞ্জ সদর উপজেলার দিরাই রাস্তা পয়েন্টে গেলে দেখা যায়, সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের দুপাশের সরকারি জায়গা দখল করে সারি সারি দোকানপাট তৈরি করা হয়েছে। প্রতিদিনই নতুন করে নির্মাণ করা হচ্ছে দোকানঘর। এসব দোকানের কারণে সড়কের পাশের জায়গা সংকুচিত হয়ে পড়ছে। একই সঙ্গে সড়কে যানবাহনের চাপ বাড়ায় তৈরি হচ্ছে যানজট। দিরাই রাস্তা পয়েন্টটি শুধু সদর উপজেলার নয়, আশপাশের কয়েকটি উপজেলার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল। প্রতিদিন এ পথ দিয়ে দিরাই, শাল্লা, জগন্নাথপুর, জামালগঞ্জসহ বিভিন্ন এলাকার মানুষ সুনামগঞ্জ জেলা শহরে যাতায়াত করেন। গুরুত্বপূর্ণ এই পয়েন্টে সড়কের দুপাশে অবৈধ দোকানপাট, যানবাহনের জটলা ও অবৈধ স্ট্যান্ড গড়ে ওঠায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে ব্যস্ত সময়ে যানজটের কারণে দুর্ভোগে পড়ছেন যাত্রী, চালক ও পথচারীরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি জায়গায় এসব অবৈধ দোকানপাট গড়ে ওঠার পেছনে রয়েছে একটি সিন্ডিকেট। তারা সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের পর সেগুলো ভাড়া দিচ্ছে। এসব দোকান থেকে প্রতি মাসে হাতিয়ে নেওয়া হচ্ছে বিপুল পরিমাণ টাকা। অথচ সরকারি জায়গা দখল করে ব্যবসা পরিচালনার কারণে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। পথচারী সুজন মিয়া বলেন, সড়কের দুই পাশে দোকানপাট ও বিভিন্ন যানবাহন দাঁড়িয়ে থাকায় স্বাভাবিকভাবে হাঁটার জায়গাটুকুও পাওয়া যায় না। অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হয়। বিশেষ করে ব্যস্ত সময়ে রাস্তা পারাপার হওয়াও কঠিন হয়ে পড়ে। আরেক পথচারী মুস্তাক আহমেদ বলেন, মহাসড়কের পাশে দোকানপাট নির্মাণ এবং অবৈধ স্ট্যান্ডের কারণে যানজট তৈরি হয়। এতে কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়। কয়েকবার উচ্ছেদ করা হলেও কিছুদিন পর আবারও দোকানপাট গড়ে ওঠে। স্থায়ীভাবে দখলমুক্ত রাখার ব্যবস্থা নেওয়া জরুরি। এক স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, সরকারি জায়গা দখল করে দোকান তৈরি করে ভাড়া দেওয়ার বিষয়টি দীর্ঘদিন ধরে চলছে। নতুন নতুন দোকান তৈরি হলেও কার্যকর ব্যবস্থা দেখা যাচ্ছে না। কারা এসব দোকান নির্মাণ করছে এবং কারা ভাড়া দিচ্ছে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। শুধু দিরাই রাস্তা পয়েন্ট নয়, সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টেও একইভাবে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। কোথাও দোকানপাট, কোথাও আবার যানবাহনের অবৈধ স্ট্যান্ড তৈরি করে দখল করা হয়েছে সড়কের জায়গা। ফলে দিন দিন সংকুচিত হচ্ছে মহাসড়ক, বাড়ছে যানজট ও জনদুর্ভোগ। সড়ক ও জনপথ বিভাগের জায়গা অবৈধ দখলমুক্ত করার পাশাপাশি পুনরায় যাতে কেউ স্থাপনা নির্মাণ করতে না পারে, সে জন্য নিয়মিত তদারকি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে। এ লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য ইতিমধ্যে জেলা প্রশাসকের কাছে চিঠি দেওয়া হয়েছে। মহাসড়কে কোনো ধরনের অবৈধ স্থাপনা থাকতে দেওয়া হবে না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা

৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা