সুনামগঞ্জ , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাইকোর্টে সময় মতো মামলার নথি না পাঠালে বিভাগীয় ব্যবস্থা টেংরা উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখার উদ্বোধন ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর : সুনামগঞ্জে স্মরণসভা ও দোয়া ফাঁদে ফেলে সর্বস্ব লুটের চেষ্টা, শহরে সক্রিয় সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা প্রধানমন্ত্রীর, দিলেন তিন পরামর্শ সাবেক পৌর চেয়ারম্যান মমিনুল মউজদীনের মৃত্যুবার্ষিকী পালিত সাবেক কাউন্সিলর প্রদীপ গ্রেপ্তার সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় তারেক রহমান জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সেমিনার মানবিক করিডোরের প্রস্তাব ও চট্টগ্রাম বন্দর ইজারা বাতিলের দাবি রতনশ্রী গ্রামে পাঁচ শতাধিক পরিবারের দুর্ভোগের শেষ নেই টেংরাটিলায় বাপেক্সের জমিতে মার্কেট-খামার! উদ্ধারে নেই দৃশ্যমান উদ্যোগ সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের আড্ডা অনুষ্ঠিত এক মণ ধানের দামে এক কেজি বীজ ইউপি সদস্য পদপ্রার্থী তাজুল ইসলামের সমর্থনে উঠান বৈঠক দিরাইয়ে শিক্ষকদের প্রীতি ক্রিকেট ম্যাচ হাওর বাঁচাও আন্দোলন’-এর ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি গঠন ছাতকে কনকচাঁপা খেলাঘর আসরের উপজেলা সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজনীতি এখন সর্বগ্রাসী, সুষ্ঠু নির্বাচন না হলে আগুন জ্বলবে : স্পিকার বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক

জগন্নাথপুরে ইসলামিক সোসাইটির মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৮:২২:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৮:২২:০১ পূর্বাহ্ন
জগন্নাথপুরে ইসলামিক সোসাইটির মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
জগন্নাথপুর প্রতিনিধি :: শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিভা লালনের প্রত্যয়ে দি জগন্নাথপুর ইসলামিক সোসাইটি সিলেট ও জগন্নাথপুর ইসলামিক সোসাইটি ইউকে-এর যৌথ উদ্যোগে তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটায় জগন্নাথপুর উপজেলার শাহজালাল জামেয়া আলিম মাদ্রাসার হলরুমে এ পরীক্ষা সম্পন্ন হয়। এবারের মেধাবৃত্তি পরীক্ষায় জগন্নাথপুর উপজেলার বিভিন্ন প্রান্তের ৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩৭৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। পরীক্ষাকেন্দ্রে সুষ্ঠু ও সুমৃঙ্খল পরিবেশ তদারকিতে দায়িত্ব পালন করেন মেধাবৃত্তি পরীক্ষার সদস্য সচিব মাওলানা আব্দুল কবির, দি জগন্নাথপুর ইসলামিক সোসাইটি সিলেটের চেয়ারম্যান মাস্টার মো. আবু তাইদ এবং সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন। এ সময় অতিথি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন পাটলি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু সালেক, বিশিষ্ট শিক্ষাবিদ কবির উদ্দিন, শিক্ষানুরাগী জুলফিকার আহমদ মনি এবং যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ফয়জুর রহমান ছমির, মাস্টার আব্দুল মালিক, কিশোর কণ্ঠ পাঠক ফোরামের জগন্নাথপুর উপজেলা পরিচালক আফজাল হোসাইন। এছাড়া বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজক নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের সুপ্ত মেধার বিকাশ, সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করতেই প্রতি বছর এ বৃত্তির আয়োজন করা হয়। তারা উল্লেখ করেন, শুধু মেধাবৃত্তি নয়, মেধার লালন ও আদর্শ সমাজ বিনির্মাণের লক্ষ্যে জগন্নাথপুর ইসলামিক সোসাইটি ইতিমধ্যে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছে এবং শিক্ষা বিস্তারে বহুমুখী সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। উপস্থিত অভিভাবক ও শিক্ষকমণ্ডলী সোসাইটির এ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও এই ধরনের শিক্ষাবান্ধব কার্যক্রম চলমান রাখার আহ্বান জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ফাঁদে ফেলে সর্বস্ব লুটের চেষ্টা, শহরে সক্রিয় সংঘবদ্ধ চক্র

ফাঁদে ফেলে সর্বস্ব লুটের চেষ্টা, শহরে সক্রিয় সংঘবদ্ধ চক্র