সুনামগঞ্জ , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাইকোর্টে সময় মতো মামলার নথি না পাঠালে বিভাগীয় ব্যবস্থা টেংরা উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখার উদ্বোধন ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর : সুনামগঞ্জে স্মরণসভা ও দোয়া ফাঁদে ফেলে সর্বস্ব লুটের চেষ্টা, শহরে সক্রিয় সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা প্রধানমন্ত্রীর, দিলেন তিন পরামর্শ সাবেক পৌর চেয়ারম্যান মমিনুল মউজদীনের মৃত্যুবার্ষিকী পালিত সাবেক কাউন্সিলর প্রদীপ গ্রেপ্তার সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় তারেক রহমান জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সেমিনার মানবিক করিডোরের প্রস্তাব ও চট্টগ্রাম বন্দর ইজারা বাতিলের দাবি রতনশ্রী গ্রামে পাঁচ শতাধিক পরিবারের দুর্ভোগের শেষ নেই টেংরাটিলায় বাপেক্সের জমিতে মার্কেট-খামার! উদ্ধারে নেই দৃশ্যমান উদ্যোগ সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের আড্ডা অনুষ্ঠিত এক মণ ধানের দামে এক কেজি বীজ ইউপি সদস্য পদপ্রার্থী তাজুল ইসলামের সমর্থনে উঠান বৈঠক দিরাইয়ে শিক্ষকদের প্রীতি ক্রিকেট ম্যাচ হাওর বাঁচাও আন্দোলন’-এর ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি গঠন ছাতকে কনকচাঁপা খেলাঘর আসরের উপজেলা সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজনীতি এখন সর্বগ্রাসী, সুষ্ঠু নির্বাচন না হলে আগুন জ্বলবে : স্পিকার বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক

রাষ্ট্রীয় সম্পত্তি উদ্ধারে কার্যকর পদক্ষেপ নিতে হবে

  • আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৮:০৯:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৮:০৯:১৯ পূর্বাহ্ন
রাষ্ট্রীয় সম্পত্তি উদ্ধারে কার্যকর পদক্ষেপ নিতে হবে
দখলদার উচ্ছেদে প্রশাসনের অভিযান প্রশংসনীয়। কিন্তু সেই অভিযান যদি সরকারি জমিতে সীমাবদ্ধ থাকে, আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স¤পত্তি দখলমুক্ত করতে দৃশ্যমান উদ্যোগ না থাকে, তাহলে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলায় বাপেক্সের জমি দখল করে মার্কেট ও পোল্ট্রি খামার নির্মাণের অভিযোগ সেই প্রশ্নকেই সামনে এনেছে। স্থানীয়দের অভিযোগ, আতাউর রহমান ফরাজী নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে সরকারি জমি ও বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কো¤পানি লিমিটেডের (বাপেক্স) মালিকানাধীন জমি দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন। সম্প্রতি উপজেলা প্রশাসন সরকারি জমিতে তার দখলে থাকা স্থাপনায় সিলগালা করে লাল নিশান টানিয়েছে। এটি নিঃসন্দেহে ইতিবাচক পদক্ষেপ। কিন্তু একই ব্যক্তির বিরুদ্ধে বাপেক্সের জমিতে মার্কেট ও পোল্ট্রি খামার নির্মাণের অভিযোগ থাকার পরও সেসব স্থাপনা কেন এখনো বহাল রয়েছে, তার সন্তোষজনক ব্যাখ্যা প্রয়োজন। রাষ্ট্রীয় স¤পত্তি ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের সুযোগ নেই। বিশেষ করে বাপেক্সের মতো জাতীয় জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জমি দখল কোনো সাধারণ স¤পত্তি বিরোধের বিষয় নয়। এর সঙ্গে রাষ্ট্রের সম্পদ, জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা এবং জনস্বার্থ জড়িত। অথচ দীর্ঘদিন ধরে এসব জমিতে বাণিজ্যিক স্থাপনা গড়ে ওঠার অভিযোগ প্রশাসন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নজরদারি এবং দায়িত্ব পালনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। এ ক্ষেত্রে উপজেলা প্রশাসন ও বাপেক্স কর্তৃপক্ষের বক্তব্যেও সমন্বয়ের অভাব স্পষ্ট। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন, বাপেক্স কর্তৃপক্ষ আবেদন জানালে উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে সংশ্লিষ্ট গ্যাস কো¤পানির ব্যবস্থাপনা পরিচালক বলেছেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জমি দখল হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রীয় স¤পত্তি দখলের তথ্য জানার পরও উদ্যোগ নেওয়ার জন্য আবেদন-নির্ভরতার প্রয়োজন কেন? সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিজেই কি জমির মালিকানা ও সীমানা নির্ধারণ করে প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে ব্যবস্থা নিতে পারে না? আমরা মনে করি, এ ঘটনায় কোনো ব্যক্তি বা পক্ষের প্রতি বিশেষ বিবেচনা কিংবা প্রশাসনিক শৈথিল্যের সুযোগ থাকা উচিত নয়। অভিযোগের সত্যতা যাচাই করে সরকারি ও বাপেক্সের জমির সঠিক সীমানা নির্ধারণ করতে হবে। অবৈধ দখল প্রমাণিত হলে আইন অনুযায়ী সব স্থাপনা উচ্ছেদ এবং দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে দখলদারত্বের সুযোগ কীভাবে তৈরি হলো, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অবহেলা বা যোগসাজশ ছিল কি না, সেটিও তদন্ত করা জরুরি। রাষ্ট্রীয় স¤পত্তি রক্ষার দায়িত্ব কোনো একক দপ্তরের নয়; এটি সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সম্মিলিত দায়িত্ব। টেংরাটিলায় সরকারি জমি উদ্ধারে প্রশাসনের উদ্যোগ যেন বাপেক্সের জমি উদ্ধারের ক্ষেত্রেও সমানভাবে কার্যকর হয়। আইনের প্রয়োগে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় নয়, অপরাধের গুরুত্বই বিবেচ্য হওয়া উচিত।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ফাঁদে ফেলে সর্বস্ব লুটের চেষ্টা, শহরে সক্রিয় সংঘবদ্ধ চক্র

ফাঁদে ফেলে সর্বস্ব লুটের চেষ্টা, শহরে সক্রিয় সংঘবদ্ধ চক্র