সাবেক কাউন্সিলর প্রদীপ গ্রেপ্তার
- আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০৪:২৮:২৮ অপরাহ্ন
- আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০৪:২৮:২৮ অপরাহ্ন
দিরাই প্রতিনিধি:: দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত আলহাজ্ব আব্দুল কুদ্দুসের বড় ছেলে, দিরাই পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এ বি এম মাসুম প্রদীপকে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।পরিবার সূত্রে জানা যায়, শনিবার(১৪ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে দিরাই পৌরশহরের দোওজ আবাসিক এলাকার ধল রোডে অবস্থিত প্রদীপের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।পরিবারের সদস্যদের দাবি, রাত ২টার দিকে কয়েকজন ব্যক্তি বাড়িতে গিয়ে নিজেদের থানার লোক পরিচয় দিয়ে দরজায় ডাকাডাকি করেন। এ সময় দরজা না খুললে ভেঙে ভেতরে প্রবেশের হুমকি দেন। পরে দরজা খুলে দিলে কোনো কিছু না জানিয়েই এবং কোনো মামলার ওয়ারেন্ট না দেখিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয়।তারা আরও জানান, প্রদীপের বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কিংবা কোনো মামলার বিষয়ে আগে তাঁকে জানানো হয়েছে—এমন তথ্য তাঁদের জানা ছিল না। কী কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়েও তারা কিছুই জানেননা।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন,আমরা তাঁকে গ্রেফতার করিনি। সুনামগঞ্জ সদর থানার একটি মামলায় সুনামগঞ্জের ডিবি পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে বলে জানি। সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বলেন,প্রায় দুই মাস আগে সন্ত্রাসবিরোধী আইনে সদর থানায় একটি মামলা হয়েছে। ওই মামলার আসামিকে গত রাতে দিরাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে আজ তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দিরাই প্রতিনিধি