সুনামগঞ্জ , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সেমিনার মানবিক করিডোরের প্রস্তাব ও চট্টগ্রাম বন্দর ইজারা বাতিলের দাবি রতনশ্রী গ্রামে পাঁচ শতাধিক পরিবারের দুর্ভোগের শেষ নেই টেংরাটিলায় বাপেক্সের জমিতে মার্কেট-খামার! উদ্ধারে নেই দৃশ্যমান উদ্যোগ সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের আড্ডা অনুষ্ঠিত এক মণ ধানের দামে এক কেজি বীজ ইউপি সদস্য পদপ্রার্থী তাজুল ইসলামের সমর্থনে উঠান বৈঠক দিরাইয়ে শিক্ষকদের প্রীতি ক্রিকেট ম্যাচ হাওর বাঁচাও আন্দোলন’-এর ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি গঠন ছাতকে কনকচাঁপা খেলাঘর আসরের উপজেলা সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজনীতি এখন সর্বগ্রাসী, সুষ্ঠু নির্বাচন না হলে আগুন জ্বলবে : স্পিকার বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক রিসোর্টে আ.লীগের সাবেক এমপি’র সভা : ২০০ জনকে আসামী করে মামলা, গ্রেফতার ১৪ লালপুরে টোল আদায়ের টাকা যাচ্ছে কার পকেটে? আগুনে পুড়ে ছাই হয়েছিল স্বপ্ন, সেলাই মেশিনে নতুন করে বাঁচার আশা মিনতির যাদুকাটায় টাস্কফোর্সের অভিযান, ২১ সেইভ মেশিন জব্দ জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না : ড. হামিদুর রহমান আজাদ শান্তিগঞ্জে ৫ম জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির কপ-৩১ সম্মেলন, কৃষিতে নারীদের স্বীকৃতি দাবি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির সভা : সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, দুই কর্মী আটক

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সেমিনার মানবিক করিডোরের প্রস্তাব ও চট্টগ্রাম বন্দর ইজারা বাতিলের দাবি

  • আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০২:৫২:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০২:৫২:৪৩ পূর্বাহ্ন
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সেমিনার মানবিক করিডোরের প্রস্তাব ও চট্টগ্রাম বন্দর ইজারা বাতিলের দাবি
স্টাফ রিপোর্টার :: মানবিক করিডোরের প্রস্তাব, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে ইজারা, বিভিন্ন সামরিক ও প্রতিরক্ষা চুক্তি এবং বাংলাদেশে বিদেশি সামরিক উপস্থিতির বিরোধিতা করে জাতীয় স্বার্থ ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষার দাবি জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)। এসব উদ্যোগের মাধ্যমে বাংলাদেশকে বৃহৎ শক্তিগুলোর আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্ব ও যুদ্ধে স¤পৃক্ত করার আশঙ্কা প্রকাশ করে সংশ্লিষ্ট চুক্তি ও প্রস্তাব বাতিলের আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সুনামগঞ্জে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ‘মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা প্রদান, এনডিএসহ বিভিন্ন সামরিক ও প্রতিরক্ষা চুক্তি এবং বিদেশি সামরিক উপস্থিতির প্রশ্নে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় করণীয়’ শীর্ষক এ সেমিনারে দেশের ভূরাজনৈতিক পরিস্থিতি, সাম্রাজ্যবাদী শক্তিগুলোর প্রতিযোগিতা এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও স্বাধীন পররাষ্ট্রনীতির প্রশ্নে আলোচনা করা হয়। সেমিনারের শুরুতে মূল প্রবন্ধ পাঠ করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি সৌরভ ভূষণ দেব। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কমিটির সহসভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু। সেমিনারে প্রধান অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি এবং ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্যামল কুমার ভৌমিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ স¤পাদক শাহজাহান কবির, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সিলেট জেলা কমিটির সহসভাপতি অধ্যাপক আবুল ফজল এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ধূর্জটি কুমার বসু। এছাড়া বক্তব্য দেন শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সহসভাপতি সুখেন্দু সেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, দৈনিক সুনামকণ্ঠের স¤পাদক ও প্রকাশক বিজন সেন, দৈনিক সুনামগঞ্জের খবরের স¤পাদক ও প্রকাশক পঙ্কজ কান্তি দে, কবি ও লেখক ইকবাল কাগজী, জাতীয় মুক্তি কাউন্সিলের সুনামগঞ্জ জেলা শাখার সত্যজিৎ আচার্য্য চন্দন, সমাজসেবী মোরশেদ আলম, জগন্নাথপুরের শাহজালাল মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল কবির, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি নিরঞ্জন তালুকদার এবং জাতীয় ছাত্র দলের সিলেট জেলা কমিটির আহ্বায়ক শুভ আহমেদ শান্ত। বক্তারা বলেন, বিশ্বের কোনো প্রান্তে সংঘটিত যুদ্ধ ও সংঘাতকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এসব সংঘাত পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী বিশ^ব্যবস্থার সংকট, বাজার দখল, অর্থনৈতিক স্বার্থ এবং ভূরাজনৈতিক আধিপত্য বিস্তারের প্রতিযোগিতার সঙ্গে সম্পর্কিত। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, রাশিয়া-ইউক্রেন সংঘাত এবং দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্র-চীনের সামরিক উত্তেজনা বিশ্ব পরিস্থিতিকে ক্রমেই সংঘাতমুখর করে তুলছে। তাঁদের মতে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর এবং বঙ্গোপসাগরীয় অঞ্চলের কৌশলগত গুরুত্ব বৃদ্ধির কারণে বাংলাদেশও বৃহৎ শক্তিগুলোর প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ভূখণ্ডে পরিণত হয়েছে। এ অবস্থায় দেশের বন্দর, সমুদ্রসীমা, প্রাকৃতিক স¤পদ, বাজার ও শ্রমশক্তিকে কেন্দ্র করে বিদেশি শক্তির স্বার্থ বিস্তারের আশঙ্কা রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রাখতে এসব বিষয়ে সতর্ক অবস্থান নেওয়া জরুরি। সেমিনারে মানবিক করিডোরের প্রস্তাব এবং চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালসহ গুরুত্বপূর্ণ বন্দর স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের হাতে ইজারা দেওয়ার উদ্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। তাঁদের দাবি, এ ধরনের সিদ্ধান্ত দেশের কৌশলগত স¤পদ ও নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই জাতীয় স্বার্থ, অর্থনৈতিক নিরাপত্তা ও সার্বভৌমত্ব বিবেচনায় না নিয়ে কোনো বিদেশি শক্তির সঙ্গে সামরিক, প্রতিরক্ষা কিংবা বন্দর ব্যবস্থাপনাসংক্রান্ত চুক্তি করা উচিত নয়। এনডিএসহ বিভিন্ন সামরিক ও প্রতিরক্ষা চুক্তি এবং বিদেশি সামরিক উপস্থিতির বিষয়গুলো পর্যালোচনা করে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি ও উদ্যোগ বাতিলের দাবিও জানান তাঁরা। বক্তারা আরও বলেন, সাম্রাজ্যবাদী যুদ্ধের বিপদ মোকাবিলা এবং জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামকে শ্রমিক-কৃষক-জনগণের অধিকার ও মুক্তির সংগ্রাম থেকে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই। দেশের শ্রমিক, কৃষক, ছাত্র, যুবক, বুদ্ধিজীবী, পেশাজীবী, দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি, বিভিন্ন সংগঠন ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ করে সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলন জোরদার করতে হবে। তারা বলেন, সাম্রাজ্যবাদ এবং এর দেশীয় সহযোগী গোষ্ঠীর শোষণ-নিপীড়নের অবসান ঘটাতে শ্রমিকশ্রেণির নেতৃত্বে শ্রমিক-কৃষক-জনগণের সরকার তথা জাতীয় গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে। জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে জনগণের সচেতন ও সংগঠিত ভূমিকার বিকল্প নেই। সেমিনারের সভাপতি তাঁর সমাপনী বক্তব্যে বলেন, জাতীয় স্বার্থ, জনগণের অধিকার ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষায় সব প্রগতিশীল, গণতান্ত্রিক, সাম্রাজ্যবাদবিরোধী ও শান্তিকামী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের স্বাধীনতা ও জনগণের স্বার্থবিরোধী যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে সংগঠিত আন্দোলন গড়ে তুলতে তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
টেংরাটিলায় বাপেক্সের জমিতে মার্কেট-খামার! উদ্ধারে নেই দৃশ্যমান উদ্যোগ

টেংরাটিলায় বাপেক্সের জমিতে মার্কেট-খামার! উদ্ধারে নেই দৃশ্যমান উদ্যোগ