সুনামগঞ্জ , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সেমিনার মানবিক করিডোরের প্রস্তাব ও চট্টগ্রাম বন্দর ইজারা বাতিলের দাবি রতনশ্রী গ্রামে পাঁচ শতাধিক পরিবারের দুর্ভোগের শেষ নেই টেংরাটিলায় বাপেক্সের জমিতে মার্কেট-খামার! উদ্ধারে নেই দৃশ্যমান উদ্যোগ সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের আড্ডা অনুষ্ঠিত এক মণ ধানের দামে এক কেজি বীজ ইউপি সদস্য পদপ্রার্থী তাজুল ইসলামের সমর্থনে উঠান বৈঠক দিরাইয়ে শিক্ষকদের প্রীতি ক্রিকেট ম্যাচ হাওর বাঁচাও আন্দোলন’-এর ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি গঠন ছাতকে কনকচাঁপা খেলাঘর আসরের উপজেলা সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজনীতি এখন সর্বগ্রাসী, সুষ্ঠু নির্বাচন না হলে আগুন জ্বলবে : স্পিকার বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক রিসোর্টে আ.লীগের সাবেক এমপি’র সভা : ২০০ জনকে আসামী করে মামলা, গ্রেফতার ১৪ লালপুরে টোল আদায়ের টাকা যাচ্ছে কার পকেটে? আগুনে পুড়ে ছাই হয়েছিল স্বপ্ন, সেলাই মেশিনে নতুন করে বাঁচার আশা মিনতির যাদুকাটায় টাস্কফোর্সের অভিযান, ২১ সেইভ মেশিন জব্দ জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না : ড. হামিদুর রহমান আজাদ শান্তিগঞ্জে ৫ম জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির কপ-৩১ সম্মেলন, কৃষিতে নারীদের স্বীকৃতি দাবি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির সভা : সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, দুই কর্মী আটক
যুগ যুগ ধরে সড়ক বেহাল

রতনশ্রী গ্রামে পাঁচ শতাধিক পরিবারের দুর্ভোগের শেষ নেই

  • আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০২:৪৯:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০২:৪৯:১৩ পূর্বাহ্ন
রতনশ্রী গ্রামে পাঁচ শতাধিক পরিবারের দুর্ভোগের শেষ নেই
তাহিরপুর প্রতিনিধি :: তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রতনশ্রী গ্রামের পাঁচ শতাধিক পরিবারের যাতায়াতের একমাত্র সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। ভাঙাচোরা ও খানাখন্দে ভরা এ সড়কে যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সড়ক যোগাযোগসহ নানা ক্ষেত্রে উন্নয়নবঞ্চিত গ্রামটির মানুষের দুর্ভোগ যেন দেখার কেউ নেই। স্থানীয়দের কাছে পরিস্থিতিটি ‘বাতির নিচে অন্ধকারের’ মতো। উপজেলা সদরের কাছাকাছি অবস্থান হলেও যোগাযোগের ক্ষেত্রে বিচ্ছিন্ন হয়ে আছে গ্রামটি। দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার ও উন্নয়নের দাবি জানিয়ে আসছেন বাসিন্দারা। কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাঁদের প্রত্যাশা, বর্তমান সরকার ও সংশ্লিষ্ট সংসদ সদস্য গ্রামবাসীর দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদর ও রতনশ্রী গ্রামের মাঝখানে রয়েছে বৌলাই নদী। নদীর দক্ষিণ পারে উপজেলা সদর, উত্তর পারে রতনশ্রী গ্রাম। গ্রামের উত্তর পাশে বিস্তীর্ণ মাটিয়ান হাওর। বর্ষায় পানিতে তলিয়ে থাকে গ্রামে যাতায়াতের একমাত্র হাঁটার সড়কটি। শুষ্ক মৌসুমে পানি নেমে গেলে সড়কটি জেগে উঠলেও অনেক স্থানে বোরো ধানের বীজতলা পেরিয়ে চলাচল করতে হয়। গ্রামের উত্তর পাশের সেতু থেকে রতনশ্রী পুরানহাটি পর্যন্ত দুই কিলোমিটারের বেশি সড়কজুড়ে ভাঙাচোরা অবস্থা। এর প্রায় দেড় কিলোমিটারই মাটির রাস্তা, বাকি অংশ ব্লক দিয়ে নির্মিত। বৌলাই নদীর তীরঘেঁষা সড়কটির বিভিন্ন অংশ ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। কোথাও কোথাও সড়ক এতটাই সরু হয়েছে যে মাত্র এক-দুই ফুট জায়গা অবশিষ্ট রয়েছে। আবার ব্লক উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। ফলে সড়কটি এখন গ্রামবাসীর জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। বিকল্প সড়ক না থাকায় ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। উপজেলা সদরে যেতে হলে নদী পার হতে হয় নৌকায়। অন্যথায় সূর্যেরগাঁও গ্রামের পাশ দিয়ে তাহিরপুর-বাদাঘাট সড়ক ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। এতে রোগী, শিক্ষার্থী ও জরুরি প্রয়োজনে উপজেলা সদরে যাতায়াতকারীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন। গ্রামের বাসিন্দা আবু সুফিয়াম টিপু বলেন, গ্রামের মানুষের উপজেলা সদর, হাসপাতাল, বাজার এবং স্কুল-কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের একমাত্র পথ এটি। সড়কের বেহাল অবস্থার কারণে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারে না। ফলে পায়ে হেঁটে উপজেলা সদরে যেতে হলেও নৌকায় নদী পার হতে হয়। বিকল্প পথে যেতে হলে অনেক দূর ঘুরতে হয়। গ্রামের আরেক বাসিন্দা সোহানুর রহমান সোহাগ বলেন, বৌলাই নদীর তীরঘেঁষে সড়কটি নির্মাণ করায় প্রতিবছরই ভাঙনের কবলে পড়ে এর বিভিন্ন অংশ নদীতে বিলীন হচ্ছে। কোথাও কোথাও সড়ক মাত্র এক-দুই ফুটে নেমে এসেছে। অন্যদিকে ব্লক উঠে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এতে যানবাহন চলাচল তো দূরের কথা, হেঁটে চলাও কঠিন হয়ে পড়েছে। ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আকসান আহমেদ বলেন, রতনশ্রী গ্রামের মানুষের দুর্ভোগ দীর্ঘদিনের। জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, সড়কটির বিষয়ে সংসদ সদস্য মহোদয়ও আন্তরিক। দ্রুতই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
টেংরাটিলায় বাপেক্সের জমিতে মার্কেট-খামার! উদ্ধারে নেই দৃশ্যমান উদ্যোগ

টেংরাটিলায় বাপেক্সের জমিতে মার্কেট-খামার! উদ্ধারে নেই দৃশ্যমান উদ্যোগ