দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলির পুরস্কার বিতরণ
- আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০২:৪৪:৫৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০২:৪৪:৫৫ পূর্বাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জ উপজেলাব্যাপী অনুষ্ঠিত হওয়া কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ও এসএসসি, এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেছে দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলির। শনিবার সকাল ১১টায় উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের একটি কক্ষে এই অনুষ্ঠান স¤পন্ন হয়। পুরস্কার বিতরণ পূর্ববর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ওবায়দুল হক মোনেম।
অর্থ স¤পাদক অপু দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ। প্রধান অতিথির বক্তব্যে ফারুক আহমদ বলেন, এই ধরণের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জ্ঞান বৃদ্ধি করে এবং পড়াশোনায় আগ্রহী করে তুলে। দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলি দারুণ একটি কাজ করে যাচ্ছে। আমরা চাই তারা এই কাজটি চালু রাখুক। এতে উপজেলার সকল অভিভাবক তাদেরকে সহযোগিতা করবেন, আমরাও তাদের সাথে থাকবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রভাষক শরাফত উল্লাহ, আবদুল মজিদ কলেজের প্রভাষক রিয়াজুল ইসলাম, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক ইয়াকুব শাহরিয়ার, পূর্ব পাগলা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল খয়ের, সমাজকর্মী ছালিক আহমদ, গণমাধ্যমকর্মী নেওয়াজ আহমেদ ও দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলির সাংগঠনিক স¤পাদক ইউনুছ আলী নোমান।
এসময় অভিভাবক জাহাঙ্গীর আলম, গণমাধ্যমকর্মী জামিউল ইসলাম তুরান, দূর্বাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কুহিনূর রহমান নাহিদ ও সলফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপন দেব সহ অভিভাবক, শিক্ষক ও দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৪ অক্টোবর এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষায় চার শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাদের মধ্য থেকে মেধাক্রমানুসারে ৭০ জন শিক্ষার্থীকে পুরস্কার স্বরূপ ক্রেস্ট, সম্মাননাপত্র ও বই তুলে দেওয়া হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

শান্তিগঞ্জ প্রতিনিধি