সুনামগঞ্জ , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনীতি এখন সর্বগ্রাসী, সুষ্ঠু নির্বাচন না হলে আগুন জ্বলবে : স্পিকার নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হওয়ার সম্ভাবনা বেশি : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক রিসোর্টে আ.লীগের সাবেক এমপি’র সভা : ২০০ জনকে আসামী করে মামলা, গ্রেফতার ১৪ লালপুরে টোল আদায়ের টাকা যাচ্ছে কার পকেটে? আগুনে পুড়ে ছাই হয়েছিল স্বপ্ন, সেলাই মেশিনে নতুন করে বাঁচার আশা মিনতির যাদুকাটায় টাস্কফোর্সের অভিযান, ২১ সেইভ মেশিন জব্দ জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না : ড. হামিদুর রহমান আজাদ শান্তিগঞ্জে ৫ম জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির কপ-৩১ সম্মেলন, কৃষিতে নারীদের স্বীকৃতি দাবি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির সভা : সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, দুই কর্মী আটক চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক শাল্লায় জমি নিয়ে বিরোধ, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা ‎জামালগঞ্জে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা রকি ইসলাম গ্রেফতার সুনামগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ লিটার মদসহ মানিক চাঁন আটক পতিত ফ্যাসিস্ট দমনে সরকার ব্যর্থ : জামায়াত

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হওয়ার সম্ভাবনা বেশি : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপলোড সময় : ১৩-১১-২০২৬ ০৭:৪৬:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৬ ০৭:৪৬:৫৩ পূর্বাহ্ন
নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হওয়ার সম্ভাবনা বেশি : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
সুনামকণ্ঠ ডেস্ক :: সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়ে থাকতে পারে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে অধিকতর তদন্তের মাধ্যমে যদি নাশকতামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তাহলে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে। বৃহ¯পতিবার জাতীয় সংসদে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ওই সংসদ সদস্যের বাড়িতে আগুন লেগেছে, নাকি লাগানো হয়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এখানে পেট্রলবোমা ব্যবহৃত হয়নি বলে ধারণা করা হচ্ছে। ইলেকট্রিক ওয়্যারিং পুরোনো হওয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট হওয়ার সম্ভাবনা খুব বেশি। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের আগে বিষয়টি তুলে ধরে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, চারটি পেট্রলবোমা মেরে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগানো হয়। পরে বিষয়টি নিয়ে সংসদে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আগুন লেগেছে, না লাগিয়েছে - এটা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিজিবি, ফায়ার সার্ভিস, প্রশাসন ও পুলিশ যৌথভাবে তদন্ত করবে। বিজিবির প্রাথমিক প্রতিবেদন তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আলামত, স্থানীয় ব্যক্তিবর্গ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী - সবার সঙ্গে আলোচনা করে যেটা মূল্যায়ন - পেট্রলবোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ পাওয়া যায়নি। বাড়ির দেয়ালে পেট্রলবোমার আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ ছাড়া কোনো সাক্ষ্যের কাছ থেকে পেট্রলবোমার কোনো তথ্য পাওয়া যায়নি। মোটামুটিভাবে এখনো ধারণা করা হচ্ছে, এখানে পেট্রলবোমা ব্যবহৃত হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছবি, অডিও, ভিডিওসহ সব আলামত থেকে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, পুরোনো বাড়ি হওয়ায় এখানে ইলেকট্রিক ওয়্যারিংয়ের দুর্বলতা ছিল। একটা ছবিতে দেখা যাচ্ছে, এটা অনেকটা শর্টসার্কিটের মতো ঘটনা হতেও পারে। এটা অনুমাননির্ভর। তদন্ত সাপেক্ষে পূর্ণাঙ্গ বক্তব্য দেওয়া যাবে। সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে একটা টিনশেড আধা পাকা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর ২০ মিটার দূরত্বে তার মা-বাবা একটা তিনতলা বাড়িতে অবস্থান করেন। আগুনের ঘটনা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই বাড়িতে কেউ থাকে না। দুটি ছাগল ছিল এবং অন্যান্য জিনিসপত্র ছিল। সরজমিনে ঘটনা পরিদর্শন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার গিয়েছেন। থানার ওসি গিয়েছেন। সকালে তিনি (মন্ত্রী) নিজে কথা বলে এসপিকেও পাঠিয়েছেন। বিজিবির টিম ওখানে গিয়েছে। সালাহউদ্দিন আহমদ বলেন, ফায়ার সার্ভিস ট্রিপল নাইনে খবর পাওয়ার পরে তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এনে আগুন নিয়ন্ত্রণ আনে। ইতিমধ্যে এ ঘটনায় একটা জিডি করা হয়েছে। সেই জিডি অনুসারে পুলিশ তদন্ত করছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক

বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক