সুনামগঞ্জ , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনীতি এখন সর্বগ্রাসী, সুষ্ঠু নির্বাচন না হলে আগুন জ্বলবে : স্পিকার বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক রিসোর্টে আ.লীগের সাবেক এমপি’র সভা : ২০০ জনকে আসামী করে মামলা, গ্রেফতার ১৪ লালপুরে টোল আদায়ের টাকা যাচ্ছে কার পকেটে? আগুনে পুড়ে ছাই হয়েছিল স্বপ্ন, সেলাই মেশিনে নতুন করে বাঁচার আশা মিনতির যাদুকাটায় টাস্কফোর্সের অভিযান, ২১ সেইভ মেশিন জব্দ জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না : ড. হামিদুর রহমান আজাদ শান্তিগঞ্জে ৫ম জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির কপ-৩১ সম্মেলন, কৃষিতে নারীদের স্বীকৃতি দাবি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির সভা : সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, দুই কর্মী আটক চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক শাল্লায় জমি নিয়ে বিরোধ, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা ‎জামালগঞ্জে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা রকি ইসলাম গ্রেফতার সুনামগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ লিটার মদসহ মানিক চাঁন আটক পতিত ফ্যাসিস্ট দমনে সরকার ব্যর্থ : জামায়াত আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী

চিকিৎসক সংকট নিরসনে কার্যকর উদ্যোগ চাই

  • আপলোড সময় : ১৩-১১-২০২৬ ০৭:২৮:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৬ ০৭:২৮:২১ পূর্বাহ্ন
চিকিৎসক সংকট নিরসনে কার্যকর উদ্যোগ চাই
সুনামগঞ্জের সরকারি স্বাস্থ্যসেবার চিত্র উদ্বেগজনক। জেলা সদর হাসপাতালসহ জেলার ১২টি সরকারি হাসপাতালে চিকিৎসকের ৩৭১টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ১১২ জন। শূন্য রয়েছে ২৫৯টি পদ, যা মোট পদের প্রায় ৭০ শতাংশ। চিকিৎসকের এমন ভয়াবহ সংকটের মধ্যে সাধারণ মানুষ কীভাবে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাবেন, সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। বিশেষ করে ২৫০ শয্যাবিশিষ্ট সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের পরিস্থিতি অত্যন্ত নাজুক। ৭৪টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত মাত্র ২৪ জন। অথচ প্রতিদিন আট থেকে নয় শতাধিক রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। শয্যার তুলনায় কয়েক গুণ বেশি রোগীর চাপ সামলাতে গিয়ে হাসপাতালের মেঝে, সিঁড়ি ও চলাচলের জায়গাও রোগীদের শয্যায় পরিণত হয়েছে। কোনো কোনো শয্যায় একাধিক রোগীকে থাকতে হচ্ছে। এ অবস্থায় মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা যে কঠিন, তা বলার অপেক্ষা রাখে না। শুধু চিকিৎসক নয়, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরও রয়েছে তীব্র সংকট। হাসপাতালটিতে নার্সের ২৬৩টি পদের বিপরীতে কর্মরত ১৯৬ জন। মেডিকেল টেকনোলজিস্টসহ অন্যান্য কর্মীর ১৩৬টি পদের মধ্যে ১০৮টিই শূন্য। অন্যদিকে শিশু রোগীর সংখ্যা বেশি হলেও শিশু বিশেষজ্ঞ রয়েছেন মাত্র একজন। হৃদরোগ, দন্ত, নাক-কান-গলা, চক্ষু ও হাড়জোড়া বিভাগেও বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব রয়েছে। ফলে জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের অন্যত্র ছুটতে হচ্ছে। ২০০৯ সালে সুনামগঞ্জ সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হলেও সেই অনুপাতে চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় জনবল বাড়ানো হয়নি। অবকাঠামো ও শয্যাসংখ্যা বাড়িয়ে জনবল নিশ্চিত না করলে স্বাস্থ্যসেবার মান বাড়ানো সম্ভব নয়। বরং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়, যার প্রভাব পড়ে রোগীদের চিকিৎসার ওপর। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। অথচ চিকিৎসকের অভাবে সুনামগঞ্জের সাধারণ মানুষ সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে হাওর ও প্রত্যন্ত এলাকার দরিদ্র মানুষের জন্য সরকারি হাসপাতালই প্রধান ভরসা। তাঁদের পক্ষে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া কিংবা জেলা শহরের বাইরে যাওয়া সব সময় সম্ভব নয়। আমরা মনে করি, চিকিৎসক সংকটকে দীর্ঘদিনের সমস্যা বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। জেলার হাসপাতালগুলোতে শূন্য পদ পূরণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরকে জরুরি ভিত্তিতে কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, নার্স ও অন্যান্য জনবল বৃদ্ধি, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং হাসপাতালের অবকাঠামোগত সমস্যার সমাধান করতে হবে। সুনামগঞ্জের মানুষের প্রশ্ন- চিকিৎসকের এই সংকট আর কত দিন? রোগীর চাপ বাড়ছে, কিন্তু চিকিৎসাসেবার সক্ষমতা বাড়ছে না। এ অবস্থার অবসানে আশ্বাস নয়, প্রয়োজন দৃশ্যমান পদক্ষেপ। সরকারি হাসপাতালগুলোকে জনবান্ধব ও কার্যকর করতে হলে এখনই শূন্য পদ পূরণ এবং স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়াতে হবে। মানুষের জীবন ও স্বাস্থ্যের প্রশ্নে আর কোনো অবহেলা কাম্য নয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক

বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক