দিরাই প্রতিনিধি::
দিরাইয়ে সুশাসনের জন্য নাগরিক সুজন এর ২৪ তম বার্ষিকী পালিত হয়েছে। জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। উপজেলা সুজনের সিনিয়র সহসভাপতি এডভোকেট তোরণ মিয়ার সভাপতিত্বে ও সুজন সহসভাপতি,দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সুজন এর সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের, জেলা কমিটির সদস্য কাজী নুরুল আজিজ চৌধুরী, দৈনিক কালবেলার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি একে কুদরত পাশা, বৈশাখি টেলিভিশন এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কর্ণবাবু দাস, দিরাই প্রেসক্লাব সদস্য জাকির হোসেন জুহান প্রমুখ। সভা শেষে জন্ম দিনের কেক কাটেন নেতৃবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
দিরাইয়ে সুজনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৬:৪৮:০৯ অপরাহ্ন
- আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৬:৪৯:২২ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দিরাই প্রতিনিধি