সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির কপ-৩১ সম্মেলন, কৃষিতে নারীদের স্বীকৃতি দাবি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির সভা : সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, দুই কর্মী আটক চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক শাল্লায় জমি নিয়ে বিরোধ, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা ‎জামালগঞ্জে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা রকি ইসলাম গ্রেফতার সুনামগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ লিটার মদসহ মানিক চাঁন আটক পতিত ফ্যাসিস্ট দমনে সরকার ব্যর্থ : জামায়াত আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে : তথ্য প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য পুষ্টিহীনতার ঝুঁকিতে হাওরের শিশুরা জগন্নাথপুরে জোড়া হত্যা মামলার দুই আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার সুনামগঞ্জে খাদ্যপণ্যে অনিয়ম: তিন প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা বৈষ্ণব কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস আজ শুরু হলো বিশ্ব জলবায়ু সম্মেলন : বিশ্ব নেতাদের জলবায়ু বিষয়ক প্রতিশ্রুতি রক্ষার আহ্বান তুরস্কের সংবিধান ও নাগরিক অধিকার সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে

পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৯:২৪:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৯:২৪:৪৪ পূর্বাহ্ন
পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
সুনামকণ্ঠ ডেস্ক :: সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও পতিত ফ্যাসিবাদী শক্তির যেকোনো চক্রান্ত রুখে দিতে ই¯পাতকঠিন জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় সরকারি দল, বিরোধী দলসহ সংসদের ভেতরের ও বাইরের সকল রাজনৈতিক শক্তির ঐক্যবদ্ধ থাকা এখন সময়ের দাবি। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান। বক্তব্যের শেষভাগে জাতীয় ঐক্যের ওপর বিশেষ জোর দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপার থেকে অডিও-ভিডিও বার্তা পাঠিয়ে এবং হরতাল-ধর্মঘটের নামে দেশে অস্থিরতা ও আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। পরাজিত ও পলাতক ফ্যাসিবাদী শক্তিকে রাজনৈতিকভাবে সমূলে উৎপাটন করতে হলে এবং দেশের বিরুদ্ধে যে কোনো দেশি-বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করতে হলে আমাদের মধ্যকার রাজনৈতিক মতভেদ ভুলে ই¯পাতকঠিন জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। তিনি উল্লেখ করেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে গণতন্ত্র ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার যেমন দৃঢ়প্রতিজ্ঞ, তেমনি দায়িত্বশীল বিরোধী দলের সহযোগিতাও অপরিহার্য। সংসদের ভেতরে ও বাইরে থাকা সব দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তিই সফল হতে পারবে না। আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশে অপরাধের মাত্রা আগের চেয়ে অনেকটাই কমেছে। ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে বর্তমান সরকারের নয় মাসে খুনের ঘটনা ২৮৭টি হ্রাস পেয়েছে এবং মব ভায়োলেন্স ৫৫টি থেকে কমে ১৬টিতে নেমে এসেছে। এছাড়া সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সরকার কঠোর অবস্থান বজায় রেখেছে। পুলিশ বাহিনীকে আধুনিকায়ন ও সংস্কারের কথা জানিয়ে তিনি বলেন, র‌্যাব বিলুপ্ত করে ¯েপশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠন, সাইবার ইউনিট চালু এবং পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করতে বডি ওন ক্যামেরা চালু করা হয়েছে। সরকার মানবাধিকার সমুন্নত রেখেই দেশ পরিচালনা করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের এই মানবিক দৃষ্টিভঙ্গিকে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই। জাতীয় ঐক্য বজায় রেখে যে কোনো মূল্যে নাশকতাকারীদের দমন এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন

চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন