সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক শাল্লায় জমি নিয়ে বিরোধ, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা ‎জামালগঞ্জে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা রকি ইসলাম গ্রেফতার সুনামগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ লিটার মদসহ মানিক চাঁন আটক পতিত ফ্যাসিস্ট দমনে সরকার ব্যর্থ : জামায়াত আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে : তথ্য প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য পুষ্টিহীনতার ঝুঁকিতে হাওরের শিশুরা জগন্নাথপুরে জোড়া হত্যা মামলার দুই আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার সুনামগঞ্জে খাদ্যপণ্যে অনিয়ম: তিন প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা বৈষ্ণব কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস আজ শুরু হলো বিশ্ব জলবায়ু সম্মেলন : বিশ্ব নেতাদের জলবায়ু বিষয়ক প্রতিশ্রুতি রক্ষার আহ্বান তুরস্কের সংবিধান ও নাগরিক অধিকার সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে বন্ধ বর্ডার হাট, রুদ্ধ কর্মসংস্থানের সুযোগ ‎ফেসবুকে ভিডিও প্রকাশ করে বাংলাদেশে সভার দাবি সাবেক এমপি রঞ্জিত সরকারের, অস্বীকার পুলিশের বিশ্বম্ভরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন, সুযোগ পাচ্ছে ৩০ শিক্ষার্থী টাঙ্গুয়ার হাওরে ৬ লাখ টাকার অবৈধ জাল জব্দ, পরে আগুনে ধ্বংস পানি শুকিয়ে ফেটে চৌচির জমি, বীজতলা তৈরিতে বিপত্তি

ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক

  • আপলোড সময় : ১১-১১-২০২৬ ১০:৪৫:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৬ ১০:৪৫:৩৬ অপরাহ্ন
ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্ভাবিত দুটি ধানের জাতের ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মাঠপর্যায়ের প্রদর্শনীতে ব্রি ধান১০৩-এ বিঘাপ্রতি ২২ মণ এবং ব্রি ধান৯৩-এ ২০ মণ ফলন পাওয়া গেছে। উচ্চফলন ও স্বল্প জীবনকালসম্পন্ন এ জাত দুটি স্থানীয় কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা করছেন কৃষি সংশ্লিষ্টরা। বুধবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার গড়গাঁও গ্রামে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে ব্রির আঞ্চলিক কার্যালয়, সুনামগঞ্জের উদ্যোগে এ ফসল কর্তন ও মাঠ দিবসের আয়োজন করা হয়। এতে প্রদর্শনী প্লটের ফসল কর্তন করে ফলন প্রদর্শন এবং জাত দুটির চাষাবাদের সম্ভাবনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান। সভাপতিত্ব করেন ব্রির আঞ্চলিক কার্যালয়, সুনামগঞ্জের প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রেজওয়ান ভূঁইয়া। অনুষ্ঠানের শুরুতে স্থানীয় কৃষক মো. শাহেদ ব্রি ধান১০৩ আবাদ করে সন্তোষজনক ফলন পাওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, জাতটি এ অঞ্চলের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। তবে একই বৈশিষ্ট্যের কমপক্ষে ১০ দিন আগে জাতটি আবাদ করা গেলে আরও ভালো ফলন পাওয়া সম্ভব। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ওমর ফারুক বলেন, ব্রি উদ্ভাবিত আধুনিক ধানের জাতগুলো দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগামী বোরো মৌসুমে স্বল্প জীবনকালসম্পন্ন ও পানি সাশ্রয়ী ধানের জাত চাষের ওপর গুরুত্বারোপ করেন তিনি। বিশেষ অতিথির বক্তব্যে ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান বলেন, এ অঞ্চলে ব্রি উদ্ভাবিত ধানের জাতগুলো ভালো ফলন দিচ্ছে। ভবিষ্যতে উপজেলার অধিকাংশ জমিতে আধুনিক ও যান্ত্রিক পদ্ধতিতে এসব জাতের সম্প্রসারণ করা গেলে উৎপাদন খরচ কমার পাশাপাশি কৃষকের শ্রম ও সময় সাশ্রয় হবে। সভাপতির বক্তব্যে ড. মো. রেজওয়ান ভূঁইয়া বলেন, এলএসটিডি প্রকল্পের অর্থায়নে স্থানীয়ভাবে উপযোগী উচ্চফলনশীল ও স্বল্প জীবনকালসম্পন্ন ধানের জাত নির্বাচন এবং আধুনিক উৎপাদন প্রযুক্তি সম্প্রসারণের অংশ হিসেবে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উপযোগী জাত ও লাগসই প্রযুক্তির সমন্বিত ব্যবহারে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ধান চাষকে আরও লাভজনক ও টেকসই করা সম্ভব। অনুষ্ঠানে স্থানীয় কৃষক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং ব্রির আঞ্চলিক কার্যালয়ের বিজ্ঞানী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী

আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী