নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন, এক ব্যক্তিকে লাখ টাকা জরিমানা
- আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৯:৫২:৩০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৯:৫২:৩০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলায় নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১টার দিকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে একটি মামলায় একজন ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং খাদ্যে ভেজাল ও অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ