তাহিরপুরে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
- আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৯:৪২:৩২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৯:৪২:৩২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের আনোয়ারপুর লোহারচূড়া আযাদী মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে অনুষ্ঠিত মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট আলেমেদ্বীন ও ভারতের সাবেক মন্ত্রী সায়্যিদ মাসউদ আসআদ মাদানী। বক্তব্য শেষে ফিলিস্তিনের নির্যাতিত নাগরিক, পবিত্র আল-আকসা মসজিদ, মসজিদুল হারামাইনসহ মুসলিম বিশ্বের শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা জিল্লুর রহমান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের দেওবন্দ মাদ্রাসার মুফতি আওলাদে রাসুল সায়্যিদ মুসআব মাদানী, সিলেটের শায়খুল হাদিস মুফতি মঞ্জুর রশিদ আমিনী, জগন্নাথপুর উপজেলা যুক্তরাজ্য বিএনপির সদস্যসচিব নিকসন আহমদ, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হুদা, বালিজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেনসহ স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রাতভর ধর্মীয় আলোচনা ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের কার্যক্রম স¤পন্ন হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ