সুনামগঞ্জ , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈষ্ণব কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস আজ শুরু হলো বিশ্ব জলবায়ু সম্মেলন : বিশ্ব নেতাদের জলবায়ু বিষয়ক প্রতিশ্রুতি রক্ষার আহ্বান তুরস্কের সংবিধান ও নাগরিক অধিকার সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে বন্ধ বর্ডার হাট, রুদ্ধ কর্মসংস্থানের সুযোগ ‎ফেসবুকে ভিডিও প্রকাশ করে বাংলাদেশে সভার দাবি সাবেক এমপি রঞ্জিত সরকারের, অস্বীকার পুলিশের বিশ্বম্ভরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন, সুযোগ পাচ্ছে ৩০ শিক্ষার্থী টাঙ্গুয়ার হাওরে ৬ লাখ টাকার অবৈধ জাল জব্দ, পরে আগুনে ধ্বংস পানি শুকিয়ে ফেটে চৌচির জমি, বীজতলা তৈরিতে বিপত্তি শিক্ষার খরচ বাড়ছে, ঝুঁকিতে নিম্ন আয়ের পরিবারের সন্তানদের পড়াশোনা ছাতকে ৭০ হাজার ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার ১ শান্তিগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন শেখ হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না : রিজভী জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমিতি ও সমবায়ীদের সম্মাননা প্রদান জামালগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম জামালগঞ্জে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী জামালগঞ্জে মাদক মামলায় গ্রেপ্তার অটোরিকশাচালকের মুক্তির দাবিতে মানববন্ধন দিরাইয়ে বিএনপি’র দুই বলয়ের পৃথক কর্মসূচি “পলাতকের বংশধররা আর বাংলাদেশে ফিরবে না”

দুর্যোগ মোকাবিলায় নারী নেতৃত্ব বিকাশে ‘নারী অগ্রগতি’ প্রকল্পের সূচনা

  • আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৮:০২:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৮:০২:৪১ পূর্বাহ্ন
দুর্যোগ মোকাবিলায় নারী নেতৃত্ব বিকাশে ‘নারী অগ্রগতি’ প্রকল্পের সূচনা
স্টাফ রিপোর্টার :: জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ, বিশেষ করে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত নারীদের নেতৃত্ব, অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জে ‘নারী অগ্রগতি’ প্রকল্পের সূচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় সুনামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ ফাউন্ডেশনের বাস্তবায়নে, ইয়ুথনেট গ্লোবালের সহ-বাস্তবায়নে, উইমেনস পিস অ্যান্ড হিউম্যানিটারিয়ান ফান্ডের অর্থায়নে এবং ইউএন উইমেন বাংলাদেশের সহযোগিতায় প্রকল্পটি পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। সভায় সভাপতিত্ব করেন প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর জান্নাতুন্নাহার তান্নি। এ সময় কমিউনিকেশনস অ্যান্ড অ্যাডভোকেসি অফিসার মারজুবাহ আফরাহসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ ও নারী অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। সভায় প্রকল্পের লক্ষ্য, পরিকল্পিত কার্যক্রম, উপকারভোগী এবং প্রত্যাশিত ফলাফল তুলে ধরা হয়। বিশেষ করে দুর্যোগের আগে প্রস্তুতি, দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলা এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে নারীদের নেতৃত্ব ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। সুনামগঞ্জের বন্যা ও নদীভাঙনপ্রবণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে সভায় দুর্যোগকালীন নারীদের নিরাপত্তা, জীবিকার সংকট, সামাজিক প্রতিবন্ধকতা এবং স্থানীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় নারী অংশগ্রহণকারীরা দুর্যোগের সময় নিজেদের অভিজ্ঞতা, সমস্যা ও প্রয়োজনের কথা তুলে ধরেন। পাশাপাশি সরকারি কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে তাদের মতবিনিময় হয়। প্রকল্পের আওতায় নারীদের দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে বিভিন্ন প্রশিক্ষণ, পিস সার্কেল গঠন, পার¯পরিক সহযোগিতা এবং পুরুষ সহযোগীদের স¤পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া ইউনিয়ন পর্যায়ের স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্ব বৃদ্ধির জন্যও কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বন্ধ বর্ডার হাট, রুদ্ধ কর্মসংস্থানের সুযোগ

বন্ধ বর্ডার হাট, রুদ্ধ কর্মসংস্থানের সুযোগ