সুনামগঞ্জ , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈষ্ণব কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস আজ শুরু হলো বিশ্ব জলবায়ু সম্মেলন : বিশ্ব নেতাদের জলবায়ু বিষয়ক প্রতিশ্রুতি রক্ষার আহ্বান তুরস্কের সংবিধান ও নাগরিক অধিকার সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে বন্ধ বর্ডার হাট, রুদ্ধ কর্মসংস্থানের সুযোগ ‎ফেসবুকে ভিডিও প্রকাশ করে বাংলাদেশে সভার দাবি সাবেক এমপি রঞ্জিত সরকারের, অস্বীকার পুলিশের বিশ্বম্ভরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন, সুযোগ পাচ্ছে ৩০ শিক্ষার্থী টাঙ্গুয়ার হাওরে ৬ লাখ টাকার অবৈধ জাল জব্দ, পরে আগুনে ধ্বংস পানি শুকিয়ে ফেটে চৌচির জমি, বীজতলা তৈরিতে বিপত্তি শিক্ষার খরচ বাড়ছে, ঝুঁকিতে নিম্ন আয়ের পরিবারের সন্তানদের পড়াশোনা ছাতকে ৭০ হাজার ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার ১ শান্তিগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন শেখ হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না : রিজভী জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমিতি ও সমবায়ীদের সম্মাননা প্রদান জামালগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম জামালগঞ্জে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী জামালগঞ্জে মাদক মামলায় গ্রেপ্তার অটোরিকশাচালকের মুক্তির দাবিতে মানববন্ধন দিরাইয়ে বিএনপি’র দুই বলয়ের পৃথক কর্মসূচি “পলাতকের বংশধররা আর বাংলাদেশে ফিরবে না”

শুরু হলো বিশ্ব জলবায়ু সম্মেলন : বিশ্ব নেতাদের জলবায়ু বিষয়ক প্রতিশ্রুতি রক্ষার আহ্বান তুরস্কের

  • আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৭:৫১:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৭:৫২:২১ পূর্বাহ্ন
শুরু হলো বিশ্ব জলবায়ু সম্মেলন : বিশ্ব নেতাদের জলবায়ু বিষয়ক প্রতিশ্রুতি রক্ষার আহ্বান তুরস্কের
শামস শামীম, আন্তালিয়া তুরস্ক থেকে::
বিশ্বের ১৯৭টি দেশের শতাধিক রাষ্ট্রপ্রধান ও তাদের প্রতিনিধিসহ লাখো অংশগ্রহণকারীদের উপস্থিতিতে তুরস্কের উপকূলীয় শহর আন্তালিয়ায় শুরু হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন। প্যারিস নীতির বৈশ্বিক তাপমাত্রা কমানোর ঘোষণা বাস্তবায়নের মাধ্যমে বিশ্ব নবায়নযোগ্য জ্বালানীর দিকে এগিয়ে যাবার প্রতিশ্রুতি দিলেও সম্মেলন শুরুর কিছুক্ষণ আগ-পিছে ক্ষমতাধর রাষ্ট্রগুলো পরিবেশ ও জীবনবরিাধী বিধ্বংসী বিপুল জ্বালানী ব্যবহার করে বিভিন্ন দেশে, স্থাপনায় হামলা করেছে। শক্তিধর একাধিক দেশ প্রকল্প ঘোষণা দিয়েছে পারমাণবিক ও সামরিক শক্তি ও সক্ষমতার। সামরিক সক্ষমতা বাড়ানোর বাহাদুরির ঘোষণার মাধ্যমে মূলত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ঘোষণাই দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ভবিষ্যতে গ্রীন হাউস গ্যাস নির্গমন কমানোর লক্ষে বৈশ্বিক উষ্ণতা হ্রাস, ক্ষতিপূর্ণ তহবিল চালুকরণের বিষয়টিও আলোচনার টেবিলে রাখা হয়েছে। বিশ্বব্যাপী জলবায়ু সংকটের যৌথ সমাধান ও পরিবেশগত টেকসই নীতি বাস্তবায়নের লক্ষ্যে কথা বলছেন রাষ্ট্র ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। আন্তালিয়া এক্সপো সিটির ব্লু জোন ও গ্রীন জোন সাজানো হয়েছে। পতপত করে ওড়ছে অংশগ্রহণকারী দেশের পতাকা। বিভিন্ন দেশের নাগরিক সমাজের প্রতিনিধি, পরিবেশ কর্মী শরীরে-পোশাকে ধরিত্রী রক্ষার আহ্বান জানিয়ে দৃষ্টি আকর্ষণ করছেন। তবে তীব্র রোদের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে তাদেরকে সম্মেলনস্থলে প্রবেশ করতে হয়েছে। কূটনৈতিক ব্লুজোনে রাষ্ট্রগুলো সংলাপে বসেছে। আর গ্রীন জোনে বিভিন্ন উন্নয়ন, পরিবেশ সংস্থা ও নাগরিক সমাজ পরিবেশ রক্ষা, খাদ্য নিরাপত্তা, জলবায়ু অভিঘাত, নবায়নযোগ্য জ্বালানী, জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশের ক্ষতিপূরণ প্রদান নিয়ে ছোট ছোট আলোচনা করছে। দুটি জোনেই খাদ্য, কৃষি ও স্বাস্থ্য বিষয়ে আলোচনা ও সংলাপ চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে টেকসই জলবায়ুর প্রতিশ্রুতির সঙ্গে বরাবরের মতো বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সীমাবদ্ধ রাখার প্রত্যয় করা হয়েছে। জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষতিপূরণ তহবিল ছাড় ও সবুজ প্রকৃতির কাঠামো হস্তান্তরের বিষয় নিয়েও আলোচনা হয়েছে। খাদ্য ও কৃষিখাতে মিথেন গ্যাস কমিয়ে বৈশ্বিক নীতি সমন্বিত পরিকল্পনা উপস্থাপন, সবুজ জ্বালানী রূপান্তর বিষয় কূটনৈতিক জোনে আলোচনা হয়েছে। গ্রীনজোনে খাদ্য অপচয় রোধ ও উদ্বৃত্ত বাড়ানো, জিরো ওয়েস্ট বাস্তবায়ন, বিমানে জৈব জ্বালানীর ব্যবহারসহ নানা বিষয়ের একাধিক আলোচনা ও সংলাপ হয়েছে। এদিকে মানবাধিকার কর্মী, পরিবেশ কর্মী ও বিশেষজ্ঞরা বলছেন, প্রতি বছর সম্মেলনে জিরো ওয়েস্টের প্রতিশ্রুতি ও জলবায়ু ক্ষতিগ্রস্তদের দিয়ে ক্ষতিপূরণ প্রদানের প্রত্যয় ব্যক্ত করা হলেও বাস্তবতা ভিন্ন কথা বলছে। বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির কথা বলে বিশ্বের উষ্ণতা বাড়ানোর জন্য দায়ি সামরিক শক্তি বাড়ানোর বাহাদুরি দেখাচ্ছে ক্ষমতাধর রাষ্ট্রগুলো। আন্তালিয়া এক্সপো সিটিতে ব্লুজোনে রাষ্ট্রপুঞ্জগুলো রুদ্ধদ্বার বৈঠকে দেনদেরবার করার সময় বা সামান্য আগে পিছে পরিবেশ ও জীবন বিধ্বংসী হামলা হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে। যা বৈশ্বিক উষ্ণতাকে বাড়িয়ে তোলার প্রধান নিয়ামক। পারস্য উপসাগরের বৈশ্বিক নৌপথে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানসংশ্লিষ্ট বাণিজ্য জাহাজে হামলা করেছে। রাশিয়া ইউক্রেনজুড়ে ড্রোনের মিছিল হামলা করেছে এবং ব্যবহার করেছে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রও। হামলায় হতাহত, বিদ্যুৎ উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়াতেও হামলা হয়েছে। শুধু হামলাই নয়, বিভিন্ন দেশ সামরিক সক্ষমতা ও পারমাণবিক শক্তি বাড়ানোর ঘোষণাও দিয়েছে। এর মধ্যে সুপার পাওয়ার চীন আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচনের কথা বলেছে। চীনের পিপলস লিবারেশন আর্মি পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা জোরদারে ডিএফ৬১ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে শুরু করেছে। ৮ নভেম্বর প্রকাশিত মার্কিন যুক্তরাষ্ট্রের হালনাগাদ প্রতিরক্ষা মূল্যায়নে তাদের সামরিক উৎপাদন ক্ষেত্র দ্রুত সম্প্রসারণ ও প্রাযুক্তিক ক্ষমতা আরো বাড়ানোর বৃহৎ প্রকল্পের ঘোষণা দিয়েছে। ইরানের বিরুদ্ধে যৌথ গোয়েন্দা ব্যবস্থা ও টাস্কফোর্স জোরদারের কথা বলেছে। অস্ট্রেলিয়াও তাদের সামরিক সক্ষমতা বাড়ানোর নতুন মোবাইল মিসাইল লঞ্চার তৈরির কথা বলেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রীও নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ও প্রযুক্তি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাই কপ-৩১ সম্মেলনের নীতিগত নানা ঘোষণা সামনে এনে প্রশ্ন তুলেছেন বিভিন্ন রাষ্ট্র, নাগরিক সমাজের প্রতিনিধি, মানবাধিকার কর্মীরা। বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডেজেনাস নলেজ-এর পরিচালক লেখক গবেষক পাভেল পার্থের সঙ্গে জলবায়ু সম্মেলনে কথা হয়। তিনি বলেন, বছর বছর জলবায়ু সম্মেলন আয়োজন আর বিশ্বনেতাদের অঙ্গীকার ভঙ্গ ও কালক্ষেপণ মানা যায় না। প্যারিস চুক্তিসহ বিগত জলবায়ু প্রতিশ্রুতিগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে এ বিষয়ে সকল রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক প্রটোকল তৈরি করুক আন্তালিয়া। যুদ্ধ, সামরিক দূষণ, কর্পোরেট ভোগ ও নিওলিবারেল ব্যবস্থাকে টিকিয়ে রেখে জলবায়ু প্রতিশ্রুতি অর্জন সম্ভব নয়। তিনি এসবকে গ্রীনওয়াস মন্তব্য করে বলেন, পৃথিবীর ক্ষুদ্র কৃষক, জেলে, আদিবাসী, বনজীবী ও গ্রামীণ জনগোষ্ঠীর লোকায়ত চর্চা ও অভিযোজন অভিজ্ঞতাগুলোর ভেতর দিয়েই আমাদের পৃথিবীকে সুস্থ করতে হবে। কোনো মিথ্যা সমাধান বা লুকোচুরি কাজ হবে না। ক্ষয়ক্ষতি ও অভিযোজন তহবিল অর্জনে বাংলাদেশ নেতৃত্ব দিক এই প্রত্যাশা করি। তুরস্কের পরিবেশ, নগরায়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুরাত কুরুমের কণ্ঠে আশ্বাস লক্ষ্য করা গেছে সম্মেলনে। তিনি বলেছেন, এবারের সম্মেলনকে শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে তুরস্ক কার্যকর ও বাস্তব রূপ দিতে প্রতিশ্রুতিবদ্ধ। কপ-৩১ এর সভাপতি মুরাত কুরুম সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোকে জলবায়ু অর্থায়ন, বিদ্যুতায়ন এবং প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জোর দাবি জানান। আলোচনা ও ঐকমত্যের মাধ্যমে জলবায়ু প্রতিশ্রুতিগুলোর দ্রুত বাস্তব ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জলবায়ু সংকট কোনো ভৌগোলিক সীমানা চেনে না। বিশ্বব্যাপী জলবায়ু সমস্যা নিয়ে নানা আলোচনা হচ্ছে। আমরা চাই তা বাস্তবায়ন হোক। তিনি এ লক্ষ্যে সংলাপ, ঐকমত্য এবং রাষ্ট্রগুলোকে কার্যকর পদক্ষেপ নেবার কথা বলেন।
সম্মেলনের সভাপতি হিসেবে ১০টি অগ্রাধিকারমূলক ঘোষণা দেন তিনি। তার ঘোষণাগুলো হলো- জিরো ওয়েস্ট, ক্লিন এনার্জি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীল শহর নির্মাণ, ক্লাইমেট ইমপ্লিমেন্টেশন ব্রিজ, সবুজ শিল্পায়ন, যুব সমাজ ও শিক্ষা, মহাসাগর ও সামুদ্রিক পরিবেশ রক্ষাসহ জলবায়ু অর্থায়ন এবং অভিযোজন নীতিমালার টেকনিক্যাল কাঠামোর বাস্তবায়ন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বন্ধ বর্ডার হাট, রুদ্ধ কর্মসংস্থানের সুযোগ

বন্ধ বর্ডার হাট, রুদ্ধ কর্মসংস্থানের সুযোগ