সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের

ফারুক হত্যা মামলার আসামি বিল্লাল আহমদের ফাঁসির দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ০৬-১০-২০২৪ ০৫:০৪:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৪ ০৫:০৪:৫৮ পূর্বাহ্ন
ফারুক হত্যা মামলার আসামি বিল্লাল আহমদের ফাঁসির দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: ছাতকের উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল আহমদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ছাতক উপজেলা ও উত্তর খুরমা ইউনিয়নের সর্বস্তরের জনগণের পৃথক ব্যানারে শনিবার বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়কের জালালপুর এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, মৈশাপুর গ্রামের নিহত ফারুক মিয়ার ছোট ভাই আকিক মিয়া, প্রবাসী কবির মিয়াসহ আরও অনেকে। তারা বক্তব্যে বলেন, মৈশাপুর গ্রামের মৃত আবদুস সাত্তার মাস্টারের ছেলে সমাজসেবী ফারুক মিয়াকে ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদের নেতৃত্বে ২০১৮ সালের ২২জুন খুন করে গ্রামের পাশে পাতলাছুরা বিলে লাশ গুম করে রাখা হয়। পরদিন ওই বিল থেকে ক্ষতবিক্ষত অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের পক্ষ থেকে বিল্লাল চেয়ারম্যানকে প্রধান আসামি করে ১০জনের বিরুদ্ধে ছাতক থানায় মামলা দায়ের করতে গেলে থানা পুলিশ মামলা নেয়নি। পরে অসহায় হয়ে নিহত ফারুকের স্ত্রী রেহেনা বেগম বাদি হয়ে বিল্লাল চেয়ারম্যানকে প্রধান আসামি করে সুনামগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলা সিলেট পিবিআইকে তদন্তভার দেওয়া হয়। কিন্তু রহস্যজনক কারণে মামলার প্রধান আসামির নাম বাদ দিয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পিবিআই। এরপর বাদি আদালতে নারাজি দিলে ফের মামলাটি তদন্তভার দেওয়া হয় সিআইডিকে। বর্তমানে মামলাটি সিআইডি তদন্তাধিন রয়েছে। বক্তারা বলেন, সিলেটের শাহপরাণ (রহঃ) থানায় নাশকতার একটি মামলায় গেল ৩ অক্টোবর সিলেটে র‌্যাব-৯ এর হাতে গ্রেফতার হন চেয়ারম্যান বিল্লাল। ফারুক হত্যা মামলায় ওই বিল্লাল চেয়ারম্যানের ফাঁসির দাবি করা হয়। পাশাপাশি তার অনিয়ম-দুর্নীতিসহ অস্ত্র উদ্ধারে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শামছুল ইসলাম খান, আছদ্দর আলী, আবদুর রহমান, আপ্তাব আলী, ছায়াদ মেম্বার, ফারুক আহমদ, কবির মিয়া, আকবর আলী, আবদুর রহিম, সাহেদ মিয়া, আবদুল করিম, জমির আলী, সমর আলী, ময়না মিয়া, আলা উদ্দিন, ফজলুর রহমান, উমরিত মিয়া, কাজল মিয়া, গৌছ উদ্দিন, ছায়েম মিয়া, রাজা মিয়া, মামুন মিয়া, সাকিন মিয়া, নাহিদ মিয়া প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা

বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা