দুই গাড়ির সংঘর্ষ, তিনজন গুরুতর আহত
- আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৭:২৫:১৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৭:২৫:১৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরের হাছন তোরণ এলাকায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চালকসহ তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। পরে তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন আনোয়ার হোসেন, রুয়েল ও কামরান। সুনামগঞ্জ সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত তিনজনের অবস্থার কথা বিবেচনা করে তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ