সুনামগঞ্জ , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি শুকিয়ে ফেটে চৌচির জমি, বীজতলা তৈরিতে বিপত্তি শিক্ষার খরচ বাড়ছে, ঝুঁকিতে নিম্ন আয়ের পরিবারের সন্তানদের পড়াশোনা ছাতকে ৭০ হাজার ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার ১ শান্তিগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন শেখ হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না : রিজভী জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমিতি ও সমবায়ীদের সম্মাননা প্রদান জামালগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম জামালগঞ্জে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী জামালগঞ্জে মাদক মামলায় গ্রেপ্তার অটোরিকশাচালকের মুক্তির দাবিতে মানববন্ধন দিরাইয়ে বিএনপি’র দুই বলয়ের পৃথক কর্মসূচি “পলাতকের বংশধররা আর বাংলাদেশে ফিরবে না” যাদুকাটায় বালুখেকোদের দাপট জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে মানবিক দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল : প্রধানমন্ত্রী গণহত্যাকারীদের দেশে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী হারিয়ে যাচ্ছে হাওরাঞ্চলের ধানের বহু জাত ফসলরক্ষা বাঁধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক

জগন্নাথপুরে জোড়া হত্যাকাণ্ডের এক আসামি গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৭:১৬:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৭:১৬:১১ পূর্বাহ্ন
জগন্নাথপুরে জোড়া হত্যাকাণ্ডের এক আসামি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে জমি ও চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘটিত সংঘবদ্ধ হামলায় দুই ভাই নিহতের ঘটনায় এজাহারভুক্ত ১৮ নম্বর আসামিকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯। গ্রেপ্তার দুখু মিয়া (২২) এ মামলার অন্যতম পলাতক আসামি। গত ৭ নভেম্বর রাত ৯টা ৫০ মিনিটের দিকে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন চকেরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৯ এর সিপিসি-৩ সুনামগঞ্জ ও সদর কো¤পানি সিলেটের যৌথ অভিযানে এ গ্রেপ্তার করা হয়। দুখু মিয়া জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও গ্রামের আবুল কাশেমের ছেলে। রোববার (৮ নভেম্বর) এসআরবি-৯ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এসআরবি’র সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, নিহত মতিউর রহমান (৪৮) ও মুজিবুর রহমান (৪১) জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও এলাকার বাসিন্দা। তাদের পরিবারের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে জমিজমা, সরকারি খাসজমি ও পতিত জমিতে গবাদিপশু চরানো এবং বসতবাড়ির সামনের সরকারি রাস্তা দিয়ে চলাচল নিয়ে বিরোধ চলছিল। প্রতিপক্ষের লোকজন প্রায়ই খাসজমিতে গবাদিপশু চরানো ও ওই রাস্তা দিয়ে চলাচলে বাধা দিত বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ বিরোধের মধ্যেই ঘটনার দুই দিন আগে মতিউর রহমানের ভাতিজা আলমগীরের সঙ্গে ৬ নম্বর আসামি আলী মিয়ার হাওরের পুকুরের পানি নিষ্কাশন ও মাছ ধরা নিয়ে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে গত ২৭ অক্টোবর সকালে ঘটে রক্তক্ষয়ী হামলার ঘটনা। এসআরবি’র ভাষ্য অনুযায়ী, ওইদিন সকাল আনুমানিক ৯টার দিকে মতিউর রহমান গবাদিপশু চরানোর উদ্দেশ্যে মাঠে যাওয়ার পথে জগন্নাথপুর থানার সৈয়দপুর শাহারপাড়া এলাকায় আব্দুল হামিদের বসতবাড়ির দক্ষিণ পাশের কাঁচা রাস্তায় পৌঁছলে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে তাকে ঘিরে ফেলে। এ সময় মামলার ১ নম্বর আসামি আবুল কাশেম ও ২ নম্বর আসামি বাবুল মিয়ার নির্দেশে অন্য আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে মতিউর রহমানের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। মতিউর রহমানকে রক্ষা করতে তার ভাই আতাউর রহমান, চাচাতো ভাই মুজিবুর রহমানসহ পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। হামলায় তারাও গুরুতর আহত হন। একপর্যায়ে হত্যার হুমকি দিয়ে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা আহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মতিউর রহমানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আতাউর রহমান ও মুজিবুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২৮ অক্টোবর সকাল সাড়ে ৬টার দিকে মুজিবুর রহমান মারা যান। ফলে ওই হামলায় দুই ভাইয়ের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত মতিউর রহমানের ভাই বাদী হয়ে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার নম্বর ১৪, তারিখ ৩০ অক্টোবর ২০২৬। মামলার পলাতক আসামিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করে এসআরবি-৯। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের দক্ষিণ সুরমার চকেরবাজার এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত ১৮ নম্বর আসামি দুখু মিয়াকে গ্রেপ্তার করা হয়। এসআরবি জানায়, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারেও গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
পানি শুকিয়ে ফেটে চৌচির জমি, বীজতলা তৈরিতে বিপত্তি

পানি শুকিয়ে ফেটে চৌচির জমি, বীজতলা তৈরিতে বিপত্তি