সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ উদ্বোধন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ মানুষের ভালোবাসায় লোকালয়ে গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণে সভা মঙ্গলকাটায় পুলিশ ক্যাম্প স্থাপনের আশ্বাস ওসি’র জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি

১৪৯ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৩

  • আপলোড সময় : ০৬-১১-২০২৬ ১০:২৫:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৬ ১০:২৫:০১ পূর্বাহ্ন
১৪৯ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৩
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ১৪৯ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (৪ নভেম্বর) রাতে সুনামগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বড়পাড়া ও পশ্চিম তেঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. আতাউল গণি ওরফে রুবেল (৩৪), মাহিদুল ইসলাম তাহরিম (১৯) ও মো. মাজেদুল ইসলাম তানজির (১৯)। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অঞ্জন চন্দ্র সরকারের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল পৃথক দুটি স্থানে অভিযান চালায়। এ সময় আতাউল গণি ওরফে রুবেলের হেফাজত থেকে ১০০ বোতল এবং অপর দুইজনের হেফাজত থেকে ৪৯ বোতলসহ মোট ১৪৯ বোতল (১৪ হাজার ৯০০ মিলিলিটার) ফেন্সিডিল উদ্ধার করা হয়। এাড়া গ্রেফতারকৃতদের কাছ থেকে তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দ করা ফেন্সিডিল ও মোবাইল ফোনের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৯৫ হাজার টাকা। অভিযানে এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম, এসআই মো. কামাল হোসেন, এসআই মাসুদ আহমদ, এসআই আব্দুর রহিম জিবান, এএসআই মোহাম্মদ রৌশন আলী, এএসআই ইসমাইল হোসেন, এএসআই মো. খাদেমুল ইসলামসহ ডিবি পুলিশের অন্যান্য সদস্য অংশ নেন। ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী

দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী