সুনামগঞ্জ , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : এমপি কয়ছর আহমদ বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে : জামায়াত আমির ৭ দিনের গণভোট প্রচারণার জন্য ১ কোটি টাকা দেয় বাংলাদেশ ব্যাংক : রিফাত রশিদ শিশুদের জ্ঞান-বিজ্ঞানে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে : মির্জা ফখরুল ‘জঞ্জালতন্ত্র’ নিয়ে গবেষণামূলক আলোচনা অনুষ্ঠিত বাঁধ নিয়ে গভীর উদ্বেগ, মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবি পাকা ধানে ত্রাহি অবস্থা কৃষকের মধ্যনগরের গুমাই নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন মে দিবসে সবেতনে ছুটি ও ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন সামনে মাঠ গোছাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা সোনালী চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন : বিলুপ্তির পথে ৬ গ্রাম ২৮ এপ্রিল থেকে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি আবহাওয়ার বিরূপ আচরণে হাওরের কৃষি : এখনই সমন্বিত পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৭০০০ মে. টন ডিজেল সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় একটি সেতুর প্রতীক্ষায় কয়েক প্রজন্ম শ্রমিক সংকট ও জলাবদ্ধতায় বাড়ছে দুশ্চিন্তা আবহাওয়ার বিরূপ আচরণ : সংকটে হাওরাঞ্চলের কৃষি অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি : প্রধানমন্ত্রী

ভারতে অনুপ্রবেশকালে পাঁচজন আটক

  • আপলোড সময় : ০৬-১০-২০২৪ ০৪:৩৩:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৪ ০৪:৩৩:০৬ পূর্বাহ্ন
ভারতে অনুপ্রবেশকালে পাঁচজন আটক
সুনামকণ্ঠ ডেস্ক :: ভারতে অনুপ্রবেশের সময় মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্তে পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৫ সরাইল ব্যাটেলিয়নের ধর্মঘর বিওপির সদস্যরা তাদের আটক করে। শুক্রবার (৪ অক্টোবর) রাতে ধর্মঘর-সন্তোষপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার মেঘনাপাড়া গ্রামের নির্মল চন্দ্র দাসের ছেলে অমল চন্দ্র দাস (৩৫), অমল চন্দ্র দাসের স্ত্রী গীতা রানী দাস (৩০), হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিথলং গ্রামের মৃত কাঁচারাম দাসের ছেলে সোনাকান্ত দাস (৬০), একই গ্রামের রাকেশ দাসের স্ত্রী ছায়া দাস (৭০) ও দীপেস দাসের স্ত্রী সতী দাস (২৭)। এ সময় বিজিবি’র প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, সীমান্ত এলাকায় স্থানীয় কিছু দালালদের মাধ্যমে তারা জনপ্রতি পাঁচ হাজার টাকা দিয়ে অবৈধভাবে ভারতে যেতে চেষ্টা করছিলেন। বিজিবি ২৫ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে ধর্মঘর সীমান্ত এলাকায় বিজিবির সদস্যরা টহল দেওয়ার সময় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক করে। মামলা দায়ের করে রাতেই তাদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘জঞ্জালতন্ত্র’ নিয়ে গবেষণামূলক আলোচনা অনুষ্ঠিত

‘জঞ্জালতন্ত্র’ নিয়ে গবেষণামূলক আলোচনা অনুষ্ঠিত