সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ

  • আপলোড সময় : ০৫-১১-২০২৬ ০৪:১৮:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৬ ০৪:২১:১৮ অপরাহ্ন
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ
প্রীতম দাস::
একজন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন সুনামগঞ্জের বীর মুক্তিযোদ্ধারা। মহান মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে দেশ স্বাধীন করা একজন বীরের মৃত্যুর পর তাঁর দাফনে বাধা দেওয়ার ঘটনাকে মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও আত্মত্যাগের প্রতি চরম অসম্মান হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকালে শহরের জেল রোড এলাকা থেকে বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন।
সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক হাজী নুরুল মোমেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন তাহিরপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, দোয়ারাবাজার উপজেলার বীর মুক্তিযোদ্ধা সফর আলী, ছাতক উপজেলার বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া এবং তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান আশরাফুল ইসলাম রাজুসহ অনেকে।
বক্তারা বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা ও আত্মত্যাগের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছেন। তাঁদের অবদান কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নেই। অথচ একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর পর তাঁর দাফনে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। একজন মুক্তিযোদ্ধার শেষ বিদায়টুকুও যদি সম্মানজনকভাবে নিশ্চিত করা না যায়, তাহলে তা জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক।
তাঁরা বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা করা কেবল তাঁদের পরিবারের দায়িত্ব নয়, এটি রাষ্ট্র ও সমগ্র জাতির দায়িত্ব। জীবদ্দশায় একজন বীর মুক্তিযোদ্ধা যেমন সম্মান ও মর্যাদার দাবিদার, মৃত্যুর পরও তাঁর প্রাপ্য সম্মান নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কারণে একজন বীর মুক্তিযোদ্ধার শেষ বিদায় বাধাগ্রস্ত হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। 

বক্তারা আরও বলেন, ফিরোজপুরে ঘটে যাওয়া এ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করতে হবে। কারা, কী কারণে একজন বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দিয়েছেন, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করে আনতে হবে। ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় ও দায় নির্ধারণ করে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে দেশের কোথাও যেন কোনো বীর মুক্তিযোদ্ধার দাফন ও রাষ্ট্রীয় সম্মান প্রদানে এ ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শ্যামল বরণ আচার্য, সুনামগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক কমান্ডার আব্দুল মজিদ, সদস্য সচিব প্রভাত রঞ্জন তালুকদার, জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ সিরাজ কুতুবী, জামালগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদির, দিরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার উমুদ রঞ্জন দাস, বিশ্বম্ভরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ জসিম উদ্দিন এবং শান্তিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমানসহ বিভিন্ন উপজেলার বীর মুক্তিযোদ্ধারা।

সমাবেশ থেকে বক্তারা স্পষ্ট করে বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদার প্রশ্নে কোনো আপস করা যাবে না। একজন বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার ঘটনার যথাযথ বিচার ও প্রতিকার নিশ্চিত করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে রাষ্ট্রীয় ও সামাজিকভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ