সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর

সিলেট বিভাগে হামে ২০৭ মৃত্যু, সুনামগঞ্জে ৭৪

  • আপলোড সময় : ০৫-১১-২০২৬ ০৮:৩৭:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৬ ০৮:৩৭:৪৭ পূর্বাহ্ন
সিলেট বিভাগে হামে ২০৭ মৃত্যু, সুনামগঞ্জে ৭৪
স্টাফ রিপোর্টার :: সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ নভেম্বর পর্যন্ত বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়ে ২০৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জেই মারা গেছেন ৭৪ জন। বিভাগে মৃত্যুর সংখ্যার দিক থেকে সুনামগঞ্জ দ্বিতীয় অবস্থানে রয়েছে। সর্বশেষ গত ২ নভেম্বর সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে তিন বছর বয়সী সুনামগঞ্জ সদর এলাকার এক শিশুর মৃত্যু হয়েছে। সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এ নিয়ে জেলায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা আরও বাড়ল। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের ৪ নভেম্বর প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৩৮। এর মধ্যে সুনামগঞ্জে ৩৫৭ জন, সিলেটে ৪৪২ জন, হবিগঞ্জে ১৮১ জন এবং মৌলভীবাজারে ১৫৮ জন শনাক্ত হয়েছেন। এদিকে বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সন্দেহজনক হামে আক্রান্ত ৪৯৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৯৩ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৮৪ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৬ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ২০৭ জনের মধ্যে সিলেটে ৮৩ জন, সুনামগঞ্জে ৭৪ জন, হবিগঞ্জে ৩৩ জন এবং মৌলভীবাজারে ১৭ জন রয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ