সুনামগঞ্জ , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমিতি ও সমবায়ীদের সম্মাননা প্রদান জামালগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম জামালগঞ্জে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী জামালগঞ্জে মাদক মামলায় গ্রেপ্তার অটোরিকশাচালকের মুক্তির দাবিতে মানববন্ধন দিরাইয়ে বিএনপি’র দুই বলয়ের পৃথক কর্মসূচি “পলাতকের বংশধররা আর বাংলাদেশে ফিরবে না” যাদুকাটায় বালুখেকোদের দাপট জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে মানবিক দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল : প্রধানমন্ত্রী গণহত্যাকারীদের দেশে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী হারিয়ে যাচ্ছে হাওরাঞ্চলের ধানের বহু জাত ফসলরক্ষা বাঁধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ উদ্বোধন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ মানুষের ভালোবাসায় লোকালয়ে গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণে সভা

দিরাইয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে সহায়তা

  • আপলোড সময় : ০৫-১১-২০২৬ ০৮:৩৫:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৬ ০৮:৩৫:০৯ পূর্বাহ্ন
দিরাইয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে সহায়তা
স্টাফ রিপোর্টার :: দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারকে সহায়তা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী ও উপজেলা প্রশাসন। বুধবার উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নগদ অর্থ, চাল, শুকনো খাবার, কম্বল, শাড়ি, লুঙ্গিসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকার জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে নগদ ১০ হাজার টাকা, চালসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে। সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও তাদের সহযোগিতা করা হয়েছে। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে ভবিষ্যতেও প্রশাসন থাকবে। এ সময় তিনি অসহায় পরিবারগুলোর দুর্দশা লাঘবে এলাকার বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান। সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়াসহ স্থানীয় রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী

এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী