সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব
হাওরের পানি দ্রুত নামায় বোরো আবাদ নিয়ে শঙ্কা

ক্লোজার ও স্লুইস গেট দিয়ে পানি প্রবাহ নিয়ন্ত্রণে পাউবোকে ইউএনও’র চিঠি

  • আপলোড সময় : ০৪-১১-২০২৬ ১০:১৯:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৬ ১০:২৫:৩৯ পূর্বাহ্ন
ক্লোজার ও স্লুইস গেট দিয়ে পানি প্রবাহ নিয়ন্ত্রণে পাউবোকে ইউএনও’র চিঠি
স্টাফ রিপোর্টার::
তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরের পানি বাঁধের ক্লোজার ও স্লুইস গেট দিয়ে দ্রুত নেমে যাওয়ায় বোরো ধানের চারা রোপণ নিয়ে শঙ্কায় পড়েছেন হাজারো কৃষক। নির্ধারিত সময়ে চারা রোপণের জন্য হাওরে প্রয়োজনীয় পানি ধরে রাখতে পানি প্রবাহ নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এ বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) চিঠি দেওয়ার পর এবার সরেজমিনে হাওরের বাঁধ ও ক্লোজার পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে তিনি উপজেলার মাটিয়ান হাওরের নাইন্দা বাঁধ পরিদর্শন করেন। এ সময় বাঁধের ক্লোজার ও স্লুইস গেট দিয়ে পানি প্রবাহের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং কৃষকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এর আগে গত ২৭ অক্টোবর ইউএনওর কার্যালয় থেকে পাউবোর তাহিরপুর শাখার সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়। চিঠিতে হাওরের পানি দ্রুত নেমে যাওয়া রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, বোরো ধানের চারা রোপণের উপযুক্ত সময় এখনো হয়নি। অথচ উপজেলার শনি, মাটিয়ান, টাঙ্গুয়ার, মহালিয়া ও গুরমার হাওরসহ বিভিন্ন হাওরের পানি বাঁধের ক্লোজার ও স্লুইস গেট দিয়ে দ্রুত বেরিয়ে যাচ্ছে। এভাবে পানি কমতে থাকলে নির্ধারিত সময়ে বোরো ধানের চারা রোপণ ব্যাহত হতে পারে। এতে কৃষকদের জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন বোরো ধানের চাষাবাদ হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় বাঁধের ক্লোজার ও স্লুইস গেট দিয়ে যাতে অতিরিক্ত পানি বেরিয়ে যেতে না পারে, সে জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পাউবোকে অনুরোধ জানানো হয়। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী বলেন, হাওরের পানি কৃষকদের বোরো চাষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অসময়ে পানি নেমে গেলে কৃষকদের চরম দুর্ভোগে পড়তে হবে। প্রয়োজনীয় পানি ধরে রাখতে না পারলে বোরো আবাদ নির্বিঘ্ন রাখা কঠিন হয়ে পড়বে। তিনি বলেন, বিভিন্ন হাওরের বাঁধ, ক্লোজার ও স্লুইস গেট সরেজমিনে পরিদর্শন করে পানি প্রবাহের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পানি প্রবাহ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। কৃষকদের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, পাউবোর তাহিরপুর শাখার সার্ভেয়ার জুবায়ের আহমেদ এবং দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের সদস্য জুয়েল মিয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ