সুনামগঞ্জ , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমিতি ও সমবায়ীদের সম্মাননা প্রদান জামালগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম জামালগঞ্জে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী জামালগঞ্জে মাদক মামলায় গ্রেপ্তার অটোরিকশাচালকের মুক্তির দাবিতে মানববন্ধন দিরাইয়ে বিএনপি’র দুই বলয়ের পৃথক কর্মসূচি “পলাতকের বংশধররা আর বাংলাদেশে ফিরবে না” যাদুকাটায় বালুখেকোদের দাপট জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে মানবিক দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল : প্রধানমন্ত্রী গণহত্যাকারীদের দেশে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী হারিয়ে যাচ্ছে হাওরাঞ্চলের ধানের বহু জাত ফসলরক্ষা বাঁধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ উদ্বোধন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ মানুষের ভালোবাসায় লোকালয়ে গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণে সভা

সেবা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০৬:৩৬:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০৬:৩৭:২০ অপরাহ্ন
সেবা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জ জামালগঞ্জে সেবা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি. এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বেহেলী ইউনিয়নের রাজাপুর গ্রামস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি গকুল চন্দ্র তালুকদার। সভা সঞ্চালনা করেন লোন অফিসার প্রদীপ দাস। ইয়াসমিন আক্তারের কোরআন তেলাওয়াত ও বাধন তালুকদারের গীতা পাঠে সূচিত সভায় স্বাগত বক্তব্য দেন সমিতির ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার তালুকদার। সমিতির আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সাধারণ সম্পাদক কাজল কান্তি তালুকদার। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য মানিক লাল দাস। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সমিতির সদস্য জনি আক্তার, ইয়াসমিন আক্তার, ইভা রানী তালুকদার, সম্পা রানী রায়, লাভলী আক্তার। উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন প্যাডেলের অ্যাডমিন আশিস দাস, ম্যানেজার সজীব তালুকদার, সেবা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির লোন অফিসার সোমা রানী সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় সমিতির সদস্যদের মাঝে বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয়। এর আগে সমিতির কার্যালয়ের সামনে বৃক্ষরোপণের মাধ্যমে সাধারণ সভার কার্যক্রম শুরু হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী

এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী