সুনামগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ

জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার

  • আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০১:৪২:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০১:৪৫:১৫ পূর্বাহ্ন
জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার
প্রীতম দাস::
সুনামগঞ্জের শাল্লা উপজেলার চাকুয়া গ্রামের শৈলেন সূত্রধর জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী। তাঁর স্ত্রী সুজতা সূত্রধরও এক চোখে দেখতে পান না। সংসারে রয়েছে দুই সন্তান। শারীরিক প্রতিবন্ধকতার কারণে স্বাভাবিকভাবে কাজ করে উপার্জনের সামর্থ্য নেই তাঁদের। ফলে মানুষের কাছে সাহায্য চেয়েই কোনোমতে চলছে চার সদস্যের সংসার। চরম অভাব অনটনের মধ্যেও পরিবারটির কষ্ট যেন দেখার কেউ নেই। প্রায় ১২ বছর আগে শাল্লা উপজেলার আঙাউড়া গ্রামের কৃষ্ণ সূত্রধরের মেয়ে সুজতা সূত্রধরের সঙ্গে বিয়ে হয় শৈলেন সূত্রধরের। পরবর্তীতে তাঁদের সংসারে জন্ম নেয় দুই সন্তান। কিন্তু স্বামী-স্ত্রী দুজনই শারীরিক প্রতিবন্ধী হওয়ায় সন্তানদের নিয়ে তাঁদের জীবন কাটছে সীমাহীন কষ্টে। পরিবারের ভরণপোষণ, সন্তানদের দেখাশোনা ও নিত্যপ্রয়োজনীয় খরচ জোগাতে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে তাঁদের। শৈলেন সূত্রধর প্রতিবন্ধী ভাতা পেলেও তাঁর স্ত্রী সুজতা সূত্রধর এখনো ভাতা পাননি। এ জন্য সমাজসেবা অধিদপ্তরে আবেদন করলেও দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছেন তিনি। এক পরিবারের দুজন প্রতিবন্ধী মানুষের মধ্যে একজন সরকারি ভাতা পেলেও অন্যজন এখনো সেই সুবিধার বাইরে থাকায় পরিবারটির সংকট আরও প্রকট হয়ে উঠেছে। শৈলেন সূত্রধরের মা ছেলের সংসারের দুরবস্থার কথা তুলে ধরে বলেন, আমরা অসহায় গরিব মানুষ। শৈলেন জন্ম থেকেই অন্ধ। বিয়ে করিয়েছি, কিন্তু তার বউও এক চোখে দেখে। তার বউয়ের এখনো ভাতা হয়নি। বউয়ের ভাতা হলে এবং সরকার ও দেশ-বিদেশের হৃদয়বান মানুষ যদি সাহায্য সহযোগিতা করেন, তাহলে হয়তো সংসারটা ভালোভাবে চলত। প্রতিবেশী বাদল সূত্রধর বলেন, শৈলেন একজন জন্মান্ধ মানুষ। মানুষের কাছে চেয়ে সংসার চালায়। তার বউয়েরও একই অবস্থা। বউয়ের ভাতা ও সাহায্য-সহযোগিতা পেলে সংসারটা হয়তো ভালোভাবে চলত। এ বিষয়ে শাল্লা উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিশ্বপতি চক্রবর্তী বলেন, সুজতা সূত্রধরের ভাতার জন্য আবেদন করা হয়েছে। খুব শিগগিরই তিনি ভাতা পাবেন। জন্মান্ধ স্বামী ও এক চোখে দৃষ্টিশক্তিস¤পন্ন স্ত্রীকে নিয়ে অসহায় এই পরিবারের এখন একটাই প্রত্যাশা সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষ তাঁদের পাশে দাঁড়াবেন। তাঁদের সহযোগিতায় দুই সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার পাশাপাশি একটু স্বস্তির জীবন ফিরে পাবে পরিবারটি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক

জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক