সুনামগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ

জগন্নাথপুরে সাংবাদিকের জমি নিয়ে বিরোধ নিষ্পত্তি

  • আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০১:৩৯:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০১:৩৯:৫৮ পূর্বাহ্ন
জগন্নাথপুরে সাংবাদিকের জমি নিয়ে বিরোধ নিষ্পত্তি
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল ড. সৈয়দ রেজওয়ান আহমদ ও জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. শাহজাহান মিয়ার মধ্যে জমি সংক্রান্ত বিরোধটি আপোষে নিষ্পত্তি হয়েছে। তাদের বিরোধের বিষয়টি স্যোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ বিরোধটি নিষ্পত্তি করতে উদ্যোগে গ্রহণ করেন। অবশেষে ২ নভেম্বর রোববার সৈয়দ রেজওয়ান আহমদ ও সাংবাদিক মো. শাহজাহান মিয়ার মধ্যে ফোনে কথা বলিয়ে দিয়ে উভয়ের সম্মতিতে বিরোধটি আপোষে নিষ্পত্তি করা হয়। তাদের বিরোধটি নিষ্পত্তি করেন রাজনীতিবিদ এমএ কাহার, সালিশি ব্যক্তি আবদুল পরাণ, শফিক মিয়া, মকবুল হোসেন ভূইয়া, মইন উদ্দিন, কলমদর আলী, সাংবাদিক আবদুল ওয়াহিদ, সাইফুল ইসলাম প্রমুখ। একই সঙ্গে সাংবাদিক মো. শাহজাহান মিয়ার মালিকানা আড়াই শতক জমি সৈয়দ রেজওয়ান আহমদের ভাগ্নে সৈয়দ এমদাদ আহমদ চৌধুরীর নিকট বিক্রির বায়নাপত্র করা হয়। নামজারি হলেই জমি রেজিস্ট্রি করে দেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক

জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক