সুনামগঞ্জ , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমিতি ও সমবায়ীদের সম্মাননা প্রদান জামালগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম জামালগঞ্জে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী জামালগঞ্জে মাদক মামলায় গ্রেপ্তার অটোরিকশাচালকের মুক্তির দাবিতে মানববন্ধন দিরাইয়ে বিএনপি’র দুই বলয়ের পৃথক কর্মসূচি “পলাতকের বংশধররা আর বাংলাদেশে ফিরবে না” যাদুকাটায় বালুখেকোদের দাপট জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে মানবিক দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল : প্রধানমন্ত্রী গণহত্যাকারীদের দেশে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী হারিয়ে যাচ্ছে হাওরাঞ্চলের ধানের বহু জাত ফসলরক্ষা বাঁধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ উদ্বোধন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ মানুষের ভালোবাসায় লোকালয়ে গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণে সভা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা

  • আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০১:২৭:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০১:২৭:৪৪ পূর্বাহ্ন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা
স্টাফ রিপোর্টার :: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণের পাশাপাশি কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য একাধিক উপকমিটি গঠন করেছে জেলা প্রশাসন। সোমবার (২ নভেম্বর) বেলা ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার ও পাবলিক প্রসিকিউটর (পিপি) মল্লিক মঈন উদ্দিন সুহেল। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, ২৫০ শয্যাবিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালের পরিচালক আশরাফুল ইসলাম সোহাগ, সদর উপজেলা ভূমি কর্মকর্তা আদিত্য পাল, জেলা রেজিস্ট্রার মোস্তাফিজ আহমদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস, সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক, বুরহান উদ্দিনসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। সভায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনসহ একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তর ও ব্যক্তিদের সমন্বয়ে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। সভায় দিবসটির কর্মসূচি সুশৃঙ্খল, অংশগ্রহণমূলক ও সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরার বিষয়টিও গুরুত্ব পায়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী

এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী