সুনামগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন
টিআইবি’র প্রতিবেদন

১৩ বছরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৪৬, আহত ৪৬ হাজারের বেশি

  • আপলোড সময় : ০২-১১-২০২৬ ১২:০২:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৬ ১২:০২:৪৫ পূর্বাহ্ন
১৩ বছরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৪৬, আহত ৪৬ হাজারের বেশি
সুনামকণ্ঠ ডেস্ক :: দেশে গত ১৩ বছর আট মাসে রাজনৈতিক সহিংসতার ৪ হাজার ২৮০টি ঘটনায় প্রাণ গেছে অন্তত ৭৪৬ জনের। এসব ঘটনায় আহত হয়েছেন ৪৬ হাজার ৩৫১ জন। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সংঘাতের পাশাপাশি দলগুলোর অভ্যন্তরীণ কোন্দলও সহিংসতার বড় কারণ হয়ে উঠেছে। এসব ঘটনায় সবচেয়ে বেশি সংশ্লিষ্টতা পাওয়া গেছে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক প্রতিবেদনে রাজনৈতিক সহিংসতার এই চিত্র উঠে এসেছে। রবিবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে ‘বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর প্রাতিষ্ঠানিক সুশাসন’ শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়। গবেষণায় ২০১৩ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলো পর্যালোচনা করা হয়েছে। মানবাধিকার সংস্থার তথ্য এবং বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে এসব তথ্য সংগ্রহ করেছে সংস্থাটি। তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম আট মাসে রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহত হয়েছেন ৪৬ জন। আহত হয়েছেন ৩ হাজার ৫৯ জন। এ সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘর্ষের পাশাপাশি অভ্যন্তরীণ বিরোধ থেকেও সহিংসতার ঘটনা ঘটেছে। টিআইবির তথ্য বলছে, ২০১৩ সাল থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘর্ষের ৪২৮টি ঘটনায় নিহত হয়েছেন ৪২৮ জন। আহত হয়েছেন ২৭ হাজার ৮৬০ জন। অন্যদিকে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল ও সংঘর্ষের ১ হাজার ৯২৬টি ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩১৮ জন। আহত হয়েছেন ১৮ হাজার ৪৯১ জন। রাজনৈতিক সহিংসতায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের পাশাপাশি জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের সংশ্লিষ্টতার তথ্যও উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতার চর্চা, প্রভাব বিস্তার এবং অভ্যন্তরীণ জবাবদিহির ঘাটতি সহিংসতার ঝুঁকি বাড়াচ্ছে। বিশেষ করে প্রভাবশালী রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতার অপব্যবহারের প্রবণতা দলীয় কাঠামোর ভেতরে ছড়িয়ে পড়ছে। অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে জবাবদিহি ও সুশাসনের ঘাটতি রয়েছে। প্রভাবশালী রাজনৈতিক দলগুলোর ভেতরে ক্ষমতার অপব্যবহার ছড়িয়ে পড়ছে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ক্ষমতার চর্চার কারণেই রাজনৈতিক সহিংসতা বাড়ছে। দলগুলোর প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করা না গেলে অভ্যন্তরীণ ক্ষমতার অপব্যবহার ও সহিংসতার প্রবণতা নিয়ন্ত্রণ করা কঠিন হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ