সুনামগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন

শান্তিগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

  • আপলোড সময় : ০১-১১-২০২৬ ১১:৫২:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৬ ১১:৫২:২১ অপরাহ্ন
শান্তিগঞ্জে জাতীয় যুব দিবস পালিত
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলায় জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুবঋণের চেক ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণের অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপজেলা কার্যালয়ের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা। প্রশাসনিক কর্মকর্তা শাহীনুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আতাউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইকবাল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, একতা যুব সংঘের সভাপতি নজরুল ইসলাম রাজু, যুবনেতা ছালিক আহমদ ও পদ্মার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান। অনুষ্ঠানে মির্জাপুর গ্রামের হাঁসের খামারি কুদরত আলীকে শ্রেষ্ঠ আত্মকর্মী এবং পদ্মা’র নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমানকে শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে ক্রেস্ট দেওয়া হয়। এ ছাড়া আত্মকর্মী আবদুল হান্নান ও পাপিয়া আক্তারকে যুবঋণের চেক দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান, মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোজাম্মেল হক, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়ক সোহেল আহমদ, আরপিডব্লিউএসের সভাপতি নাজিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও যুব সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ইমরানুল হাসান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ