সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব

ইউপি সদস্যের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ

  • আপলোড সময় : ০১-১১-২০২৬ ১১:৫০:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৬ ১১:৫০:১৪ অপরাহ্ন
ইউপি সদস্যের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরে মাদক মামলায় আটক স্বামীকে থানা থেকে ছাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তার স্ত্রীর কাছ থেকে ৪৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত জামাল মিয়া উপজেলার বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য। এ ঘটনায় ভুক্তভোগী মো. আছাহাব (৫৪) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে টাকা উদ্ধারের পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর মাদকদ্রব্য-সংক্রান্ত ঘটনায় আছাহাবকে আটক করে তাহিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে তিন দিনের কারাদণ্ড দেন। সাজা শেষে বাড়িতে ফিরে আছাহাব জানতে পারেন, তাকে থানা থেকে ছাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তার স্ত্রী নারকিছ বেগমের কাছ থেকে ৪৫ হাজার টাকা নিয়েছেন ইউপি সদস্য জামাল মিয়া। অভিযোগে বলা হয়, কয়েকজন সাক্ষীর উপস্থিতিতে নারকিছ বেগম ওই টাকা জামাল মিয়াকে দেন। পরে আছাহাব টাকা ফেরত চাইলে ইউপি সদস্য তার সঙ্গে খারাপ আচরণ করেন এবং আরও টাকা দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে আছাহাব অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তার স্ত্রীর কাছ থেকে নেওয়া টাকা উদ্ধারের জন্য ইউএনওর কাছে আবেদন জানিয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সদস্য জামাল মিয়া। তিনি বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামণি দেবী লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ