সুনামগঞ্জ , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমিতি ও সমবায়ীদের সম্মাননা প্রদান জামালগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম জামালগঞ্জে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী জামালগঞ্জে মাদক মামলায় গ্রেপ্তার অটোরিকশাচালকের মুক্তির দাবিতে মানববন্ধন দিরাইয়ে বিএনপি’র দুই বলয়ের পৃথক কর্মসূচি “পলাতকের বংশধররা আর বাংলাদেশে ফিরবে না” যাদুকাটায় বালুখেকোদের দাপট জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে মানবিক দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল : প্রধানমন্ত্রী গণহত্যাকারীদের দেশে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী হারিয়ে যাচ্ছে হাওরাঞ্চলের ধানের বহু জাত ফসলরক্ষা বাঁধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ উদ্বোধন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ মানুষের ভালোবাসায় লোকালয়ে গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণে সভা

ভারতীয় মদসহ যুবক গ্রেফতার, প্রাইভেটকার জব্দ

  • আপলোড সময় : ০১-১১-২০২৬ ১১:৪৯:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৬ ১১:৪৯:৩৪ অপরাহ্ন
ভারতীয় মদসহ যুবক গ্রেফতার, প্রাইভেটকার জব্দ
স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজারে অভিযান চালিয়ে ৭২ বোতল ভারতীয় মদসহ মো. আতিকুর রহমান আতিক (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রায় ২০ লাখ টাকা মূল্যের একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। উদ্ধার করা মদ ও জব্দ করা গাড়ির মোট আনুমানিক মূল্য ২১ লাখ ২৪ হাজার ৫০০ টাকা। শনিবার (৩১ অক্টোবর) রাত ১১টা ৩৫ মিনিটে দোয়ারাবাজার-ছাতকগামী পাকা সড়কের মংলারগাঁও এলাকায় জনৈক দিলীপ দাসের বাড়ির পূর্ব পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মুকুল খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আতিকুর রহমানের হেফাজত থেকে ৫৫ বোতল এসি ব্ল্যাক এবং ১৭ বোতল আইস ভদকাসহ মোট ৭২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময় ঢাকা মেট্রো-গ-১৭-৪২৩১ নম্বরের একটি প্রাইভেটকার জব্দ করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৪ হাজার ৫০০ টাকা। জব্দ করা প্রাইভেটকারের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী

এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী