সুনামগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন

হাজী এমএ জাহের উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটিকে সংবর্ধনা

  • আপলোড সময় : ০১-১১-২০২৬ ১১:৪৪:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৬ ১১:৪৪:৫৭ অপরাহ্ন
হাজী এমএ জাহের উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটিকে সংবর্ধনা
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার সাধেরখলা হাজী মোহাম্মদ আবু জাহের উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি ও সদস্যদের সংবর্ধনা এবং শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নবগঠিত চার সদস্যবিশিষ্ট এডহক কমিটির সভাপতি শাহা-আলম, সদস্যসচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম মোর্শেদ, শিক্ষক প্রতিনিধি ও সহকারী শিক্ষক জামাল উদ্দিন এবং অভিভাবক সদস্য আব্দুল হককে ফুলের তোড়া দিয়ে বরণ ও সংবর্ধনা জানান শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকেরা। এডহক কমিটির সভাপতি শাহা-আলমের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের দাতা সদস্য ও ৩ নং বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী সবুজ আলম। অনুষ্ঠানে বক্তব্য দেন দীঘলবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, বিএনপি নেতা হান্নান মুন্সী, উপজেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক স¤পাদক বোরহান উদ্দিন, মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাছান আলী, ফারুক আহমেদ, এডহক কমিটির সদস্য আব্দুল হক, মাটিকাটা রহমানিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মনোয়ার হোসেন, চিকিৎসক আব্দুর রহিম পিন্টু, স্বেচ্ছাসেবক দল সুনামগঞ্জ জেলা শাখার সাবেক গণশিক্ষাবিষয়ক স¤পাদক ও চিকিৎসক মনোয়ার হোসেন, পুরানখালাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাসির, আক্তার গাজী, সাহাব উদ্দিন, ইউপি সদস্য আবু মিয়া, আতিকুর রহমান সরকার, আইজুদ্দিন, আব্দুর রশিদ, মুসলিম উদ্দিন, সাফিল মিয়া, সিরাজ মিয়া, বাবলু মিয়া, কামাল হোসেন কাদরী ও ইউনুছ আলী প্রমুখ। বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং পাঠদানের মান উন্নয়নে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তোলা ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক এবং পরিচালনা কমিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বক্তারা আরও আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার মান উন্নত হবে এবং প্রতিষ্ঠানটির সুনাম আরও বৃদ্ধি পাবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ