সুনামগঞ্জ , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমিতি ও সমবায়ীদের সম্মাননা প্রদান জামালগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম জামালগঞ্জে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী জামালগঞ্জে মাদক মামলায় গ্রেপ্তার অটোরিকশাচালকের মুক্তির দাবিতে মানববন্ধন দিরাইয়ে বিএনপি’র দুই বলয়ের পৃথক কর্মসূচি “পলাতকের বংশধররা আর বাংলাদেশে ফিরবে না” যাদুকাটায় বালুখেকোদের দাপট জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে মানবিক দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল : প্রধানমন্ত্রী গণহত্যাকারীদের দেশে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী হারিয়ে যাচ্ছে হাওরাঞ্চলের ধানের বহু জাত ফসলরক্ষা বাঁধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ উদ্বোধন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ মানুষের ভালোবাসায় লোকালয়ে গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণে সভা

মেধা যাচাই প্রোগ্রামের পুরস্কার বিতরণ

  • আপলোড সময় : ০১-১১-২০২৬ ১১:৪৩:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৬ ১১:৪৩:৫১ অপরাহ্ন
মেধা যাচাই প্রোগ্রামের পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে ভলান্টিয়ার ফর বাংলাদেশের ‘এডুফেস্ট ২০২৬ : মেধা যাচাই’ প্রোগ্রামের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ এবং তাদের প্রতিভা তুলে ধরার লক্ষ্যে ভলান্টিয়ার ফর বাংলাদেশ, সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে ‘এডুফেস্ট মেধা যাচাই’ প্রোগ্রামের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভলান্টিয়ার ফর বাংলাদেশ, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি জায়েদ আহমেদ-এর সভাপতিত্বে ও শাহরিয়ার হক নাবিলের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচএমপি উচ্চ বিদ্যালয়ের বিএমটি শাখার সহকারী অধ্যক্ষ শাহিনা চৌধুরী রুবি, সুনামগঞ্জ সদর উপজেলা স্কাউটস’র সাধারণ স¤পাদক মো. বুরহান উদ্দিন, ভলান্টিয়ার ফর বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা জাফর আহমেদ, মাসুদ আহমেদ অপু, জেলা শাখার সাধারণ স¤পাদক মুহাম্মদ মিনহাজুর রহমান প্রমুখ। ভলান্টিয়ার ফর বাংলাদেশ, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি জায়েদ আহমেদ ও সাধারণ স¤পাদক মুহাম্মদ মিনহাজুর রহমান জানান, এডুফেস্ট ২০২৬ : মেধা যাইচা কর্মসূচির মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহিত করা। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের নিজেদের মেধা ও যোগ্যতা তুলে ধরার পাশাপাশি তাদের ভবিষ্যৎ সম্ভাবনা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভলান্টিয়ার ফর বাংলাদেশ, সুনামগঞ্জ জেলা শাখা তরুণ প্রজন্মের নেতৃত্ব বিকাশ, শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে। সুনামগঞ্জ সদর, ছাতক, দোয়ারাবাজারসহ জেলার চারটি উপজেলায় আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৯০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে নির্বাচিত ১৪৬ জন শিক্ষার্থীকে নিয়ে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী

এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী