স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত হয়েছে। ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, যুবঋণের চেক ও ক্রেস্ট বিতরণ করা হয়। রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও যুবঋণের চেক এবং ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে এবং যুব উন্নয়ন অধিদপ্তরের ক¤িপউটার প্রশিক্ষক আলমগীর কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস চন্দ্র শীল, অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. শেরেনূর আলী, জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তারেক, সাধারণ স¤পাদক মোহাম্মদ উবাইদুল ইসলাম, যুব মহিলা প্রতিনিধি তৃষ্ণা আক্তার রুসনা, যুব প্রতিনিধি মোহাম্মদ আলী ফুয়াদ ও মোহাম্মদ আবিদুর রহমান। অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মোখলেছুর রহমান। স্বাগত বক্তব্য দেন শেখ আবু সাইদ। আলোচনা সভায় যুবসমাজের দক্ষতা উন্নয়ন, কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের প্রসার, বেকারত্ব নিরসন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। তরুণদের শুধু চাকরিপ্রত্যাশী নয়, বরং প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার বিষয়টিও গুরুত্ব পায়। বক্তারা বলেন, দেশের বিপুল যুবশক্তিকে দক্ষ ও উৎপাদনশীল মানবস¤পদে রূপান্তর করা গেলে জাতীয় উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। এ জন্য যুবকদের যুগোপযোগী প্রশিক্ষণ, কর্মসংস্থানের সুযোগ এবং উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা জরুরি। অনুষ্ঠানে যুবঋণের চেক ও ক্রেস্ট বিতরণ করা হয়। যুব উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে তরুণদের স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি এবং দেশ গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
জাতীয় যুব দিবস পালিত
- আপলোড সময় : ০১-১১-২০২৬ ১১:৩৪:১৩ অপরাহ্ন
- আপডেট সময় : ০১-১১-২০২৬ ১১:৫৩:৪৬ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ