সুনামগঞ্জ , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমিতি ও সমবায়ীদের সম্মাননা প্রদান জামালগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম জামালগঞ্জে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী জামালগঞ্জে মাদক মামলায় গ্রেপ্তার অটোরিকশাচালকের মুক্তির দাবিতে মানববন্ধন দিরাইয়ে বিএনপি’র দুই বলয়ের পৃথক কর্মসূচি “পলাতকের বংশধররা আর বাংলাদেশে ফিরবে না” যাদুকাটায় বালুখেকোদের দাপট জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে মানবিক দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল : প্রধানমন্ত্রী গণহত্যাকারীদের দেশে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী হারিয়ে যাচ্ছে হাওরাঞ্চলের ধানের বহু জাত ফসলরক্ষা বাঁধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ উদ্বোধন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ মানুষের ভালোবাসায় লোকালয়ে গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণে সভা

ছাতকে আমন ধান কাটা উৎসব

  • আপলোড সময় : ০১-১১-২০২৬ ১১:৩১:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৬ ১১:৩১:৫৮ অপরাহ্ন
ছাতকে আমন ধান কাটা উৎসব
ছাতক প্রতিনিধি :: ছাতকে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় কৃষিকে আরও লাভজনক ও বেগবান করতে আমন ধান কর্তন উৎসব, সরকারি ভর্তুকিতে কৃষিযন্ত্র বিতরণ এবং পতিত জমিতে সরিষা ও পেঁয়াজের আবাদ সম্প্রসারণ কর্মসূচি একযোগে অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের তকিরাই গ্রামের মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বর্ণাঢ্য কৃষি উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ওমর ফারুক, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন ও ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল আহমদ পিএম। প্রধান অতিথি কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতির ফলেই কৃষকরা আজ আধুনিক প্রযুক্তির ছোঁয়া পাচ্ছেন। আধুনিক যন্ত্রপাতির ব্যবহার ছাতকের কৃষি ব্যবস্থাকে আরও বেগবান ও লাভজনক করবে। পরে তিনি মাঠে নেমে আনুষ্ঠানিকভাবে আমন ধান কাটা, আমন ও বোরোর মধ্যবর্তী সময়ে পতিত জমিতে সরিষার বীজ বপন এবং শুষ্ক মৌসুমে সেচ সাশ্রয়ী লাভজনক ফসল হিসেবে পেঁয়াজের কন্দ রোপণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে ৭০ শতাংশ ভর্তুকি মূল্যে মোট ১০ লাখ ৯০ হাজার ৮০০ টাকা মূল্যের দুটি আধুনিক ট্রাক্টর (প্রতিটি ৫ লাখ ৪৫ হাজার ৪০০ টাকা) কৃষকদের হাতে তুলে দেওয়া হয়। প্রথম ট্রাক্টরটি যৌথভাবে লাভ করেন তকিরাই গ্রামের সফল কৃষক মিজানুর রহমান ও কুতুব উদ্দিন এবং দ্বিতীয় ট্রাক্টরটি পান নোয়ারাই এলাকার কৃষক আব্দুল মালিক। উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, আব্দুর রহমান, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ সফিউল আলম মতি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সোহরাব হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা শাহ পারভেজ, জসিম উদ্দিন, শুভাশিস শেখর দাস, মিল্লাত হোসেনসহ এলাকার বিপুল সংখ্যক কৃষক।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী

এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী