সুনামগঞ্জ , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান ৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা মহাসড়কের দু’পাশ দখল করে অবৈধ স্থাপনা, বাড়ছে জনভোগান্তি প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা? শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ নাশকতার চেষ্টার অভিযোগ সাবেক সংসদ সদস্যসহ ২২ জনের নামে মামলা হাইকোর্টে সময় মতো মামলার নথি না পাঠালে বিভাগীয় ব্যবস্থা টেংরা উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখার উদ্বোধন ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর : সুনামগঞ্জে স্মরণসভা ও দোয়া ফাঁদে ফেলে সর্বস্ব লুটের চেষ্টা, শহরে সক্রিয় সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা প্রধানমন্ত্রীর, দিলেন তিন পরামর্শ সাবেক পৌর চেয়ারম্যান মমিনুল মউজদীনের মৃত্যুবার্ষিকী পালিত সাবেক কাউন্সিলর প্রদীপ গ্রেপ্তার সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর

  • আপলোড সময় : ০১-১১-২০২৬ ০৮:৫৭:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৬ ০৮:৫৭:৪৮ পূর্বাহ্ন
জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর
স্টাফ রিপোর্টার :: মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস আর জমকালো আয়োজন - এমন প্রাণবন্ত পরিবেশে শান্তিগঞ্জে শুরু হয়েছে গাগলী সুপার লীগ সিজন-৪ এর। বর্ণিল সাজসজ্জা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে ক্রিকেটের এই আসর। এতে সুনামগঞ্জ ও সিলেটসহ দেশের বিভিন্ন জেলা থেকে ১০টি দলের দুই শতাধিক ক্রিকেটার অংশ নিচ্ছেন। শনিবার বিকেলে উপজেলার গাগলী মাঠে জমকালো আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। উদ্বোধনী অনুষ্ঠানে গাগলী সুপার লীগের চেয়ারম্যান ডা. সৈকত দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক জিএম তাশহিজ ও ক্রিকেট উদ্যোক্তা আবু তাহের সনি, সুলেমান কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১০টি দল হলো আদিবা অ্যান্ড ইহান ইলেভেন, আরহাম অ্যান্ড আয়ান সিক্সার্স, ইয়ামিন চ্যালেঞ্জার্স, ফারিয়া অ্যান্ড আবির, হুয়াহুন রয়্যালস, এমটিআর ব্রাদার্স, যাত্রী ক্রিকেটার্স, ভাটিপাড়া এক্সপ্রেস সিলেট, ইলেভেন স্টার দিরাই ও টাইগার স্পোর্টিং ক্লাব। গাগলী সুপার লীগের চেয়ারম্যান ডা. সৈকত দাস বলেন, আমাদের মূল লক্ষ্য শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন নয়, বরং স্থানীয় পর্যায়ে ক্রিকেটের বিকাশ ঘটানো এবং নতুন প্রতিভাবান খেলোয়াড়দের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করা। দেশের বিভিন্ন জেলা থেকে ১০টি দলের দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণে এবারের আসর প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে বলে আশা করছি। সবার সহযোগিতায় গাগলী সুপার লীগকে একটি নিয়মিত ও মানসম্মত ক্রীড়া আয়োজনে পরিণত করতে চাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ

ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ