সুনামগঞ্জ , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন বাস্তবায়নের দাবি সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান ৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা মহাসড়কের দু’পাশ দখল করে অবৈধ স্থাপনা, বাড়ছে জনভোগান্তি প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা? শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ নাশকতার চেষ্টার অভিযোগ সাবেক সংসদ সদস্যসহ ২২ জনের নামে মামলা হাইকোর্টে সময় মতো মামলার নথি না পাঠালে বিভাগীয় ব্যবস্থা টেংরা উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখার উদ্বোধন ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর : সুনামগঞ্জে স্মরণসভা ও দোয়া ফাঁদে ফেলে সর্বস্ব লুটের চেষ্টা, শহরে সক্রিয় সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা প্রধানমন্ত্রীর, দিলেন তিন পরামর্শ

এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ

  • আপলোড সময় : ০১-১১-২০২৬ ০৮:৫৬:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৬ ০৯:১৮:৪১ পূর্বাহ্ন
এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ
বিশেষ প্রতিনিধি ::
এইচএসসি পরীক্ষার ফলাফলে সুনামগঞ্জের দুটি হাইস্কুল অ্যান্ড কলেজে নেমে এসেছে চরম বিপর্যয়। প্রতিষ্ঠান দুটিতে মোট ৩৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও পাস করতে পারেনি একজনও। এর মধ্যে দোয়ারাবাজার উপজেলার মিতালী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ২১ জন এবং দিরাই উপজেলার আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয় ও কলেজে ১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তবে আরও বিস্ময়কর বিষয় হলো, সংশ্লিষ্ট দুই উপজেলার দায়িত্বপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম প্রতিষ্ঠান দুটির নামই জানেন না। এমনকি উপজেলা দুটির এইচএসসি পরীক্ষার ফলাফল স¤পর্কেও অবগত নন বলে জানিয়েছেন তিনি। দিরাইয়ের আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক লুৎফুর রহমান বলেন, ১৫ জন শিক্ষার্থীর মধ্যে কেউ পাস করতে পারেনি। শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ জানতে চাইলে তিনি বলেন, যারা ভর্তি হয়েছিল, তারা কখনো ক্লাসে আসেনি। এ বিষয়ে অভিভাবকদের জানাতে আমি বাড়ি বাড়ি গিয়েছি। নিয়মিত ক্লাসে উপস্থিত না থেকেও শিক্ষার্থীরা কীভাবে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেল, এমন প্রশ্নের জবাবে প্রধান শিক্ষক জানান, শিক্ষার্থীরা নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছিল। এ কারণে তাদের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। এদিকে, প্রতিষ্ঠান দুটিতে কেন কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি, তা জানতে পরিচালনা কমিটির সদস্যদের রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ডাকা হয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম। সেখানে ফলাফল বিপর্যয়ের কারণ জানতে চাওয়া হবে। অন্যদিকে, দায়িত্বপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার প্রতিষ্ঠান দুটির নাম ও পরীক্ষার ফলাফল স¤পর্কে অবগত না থাকার বিষয়টি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তদারকি নিয়ে প্রশ্ন তুলেছে। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পাঠদানের মানোন্নয়ন এবং শিক্ষা কার্যক্রমের যথাযথ তদারকির ঘাটতি কোথায়, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে

মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে