জাহাঙ্গীরনগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাহাউদ্দিন খন্দকারের মতবিনিময় সভা
- আপলোড সময় : ০১-১১-২০২৬ ০৮:৪৮:৫১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০১-১১-২০২৬ ০৮:৫৮:৫৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ সদর উপজেলার ১ নম্বর জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বাহাউদ্দিন খন্দকার বাহারের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৯টায় ইউনিয়নের গুচ্ছগ্রাম মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমাজসেবক মোহাম্মদ খোরশেদ আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ দানিস মিয়া। সভায় উপস্থিত ব্যক্তিরা আসন্ন নির্বাচন, ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসাধারণের প্রত্যাশা এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন। এ সময় উপস্থিত ব্যক্তিরা বাহাউদ্দিন খন্দকার বাহারের প্রতি সমর্থন জানিয়ে তাঁর পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। চেয়ারম্যান পদপ্রার্থী বাহাউদ্দিন খন্দকার বাহার উপস্থিত সবার সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁর পরিকল্পনা ও প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। তিনি বলেন, একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব ও কর্তব্য স¤পর্কে আমার ধারণা রয়েছে। এসব দায়িত্ব যথাযথভাবে পালন করার প্রত্যয় নিয়েই আমি চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছি। তিনি আরও বলেন, ইউনিয়নের বেকারত্ব দূরীকরণ, যোগ্যতা ও প্রয়োজনের ভিত্তিতে সব শ্রেণি-পেশার মানুষকে সরকারি বিভিন্ন ভাতার আওতায় আনা, রাস্তাঘাটের উন্নয়ন এবং প্রতিটি নাগরিকের জীবনমান উন্নয়নে কাজ করার অনেক সুযোগ রয়েছে। এসব উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে আমি দায়িত্বশীল ভূমিকা পালন করতে চাই। বাহাউদ্দিন খন্দকার বাহার বলেন, সবার সহযোগিতা ও সমর্থন পেলে আমি নির্বাচনে বিজয়ী হবো। জনগণের প্রত্যাশা পূরণের মাধ্যমে জাহাঙ্গীরনগর ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ