সুনামগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ধর্মপাশায় যুবলীগ নেতা গ্রেপ্তার গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার

তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন

  • আপলোড সময় : ০১-১১-২০২৬ ০৮:৪৮:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৬ ০৮:৪৮:০০ পূর্বাহ্ন
তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং নির্ধারিত মাপের পরিবর্তে ছোট ব্যাসের পাইপ বসানোর অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এসব অনিয়মের প্রতিবাদে শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার বাদাঘাট বাজারে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী ও সচেতন নাগরিকেরা। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) অধীনে গ্রামীণ ও পৌর এলাকায় নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় বাদাঘাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ৩ কোটি টাকা। এর মাধ্যমে এলাকার প্রায় ৩০০ পরিবারকে বিশুদ্ধ পানি সরবরাহের পরিকল্পনা রয়েছে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রকল্পের পাইপলাইন ও অবকাঠামো নির্মাণে সরকারি কার্যাদেশ ও নির্ধারিত শিডিউল অনুসরণ করা হচ্ছে না। নির্মাণাধীন পানির ট্যাংকে নিম্নমানের ইট, বালু ও পাথর ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি ৬ ইঞ্চি ব্যাসের পাইপ ব্যবহারের কথা থাকলেও অধিকাংশ স্থানে ৩ ও ২ ইঞ্চি ব্যাসের পাইপ বসানো হচ্ছে। এমনকি পাইপ স্থাপনের ক্ষেত্রে নির্ধারিত নিয়মে ফিল্টার বালু ব্যবহার না করে তড়িঘড়ি করে মাটির নিচে পাইপ পুঁতে ফেলা হচ্ছে। বক্তারা বলেন, এভাবে নিম্নমানের কাজ করা হলে প্রকল্প শেষ হওয়ার আগেই এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দেবে। এতে এলাকার মানুষ কাক্সিক্ষত নিরাপদ পানির সুবিধা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি সরকারের বিপুল অর্থ অপচয়ের আশঙ্কা রয়েছে। তাঁরা অবিলম্বে প্রকল্পের কাজ তদন্ত করে অনিয়মের সঙ্গে জড়িত ঠিকাদার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা। এর আগে গত ১৮ অক্টোবর বাদাঘাট গ্রামের বাসিন্দা আমির শাহ প্রকল্পের কাজ নির্ধারিত শিডিউল অনুযায়ী না হওয়ার অভিযোগ তুলে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। মানববন্ধনে বক্তব্য দেন বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি ও বিএনপি নেতা নজরুল ইসলাম সিকদার, জেলা যুবদল নেতা আজিজুর রহমান, উপজেলা বিএনপি নেতা আমির শাহ, জেলা যুবদল নেতা মাহবুব মল্লিক, উপজেলা যুবদল নেতা হাবিবুর রহমান, সাকিব ও শাহিন আলম। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত বাস্তবায়ন মেয়াদের এ প্রকল্পের আওতায় বাদাঘাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ৩০০ পরিবারকে নিরাপদ পানি সরবরাহের পরিকল্পনা রয়েছে। প্রকল্পের কাজ পেয়েছে আদেল এন্টারপ্রাইজ। নিয়ম অনুযায়ী পাইপলাইন স্থাপনের ক্ষেত্রে নির্ধারিত গভীরতায় পাইপ বসানোর পাশাপাশি পাইপের নিচে ও ওপরে ছয় ইঞ্চি করে ফিল্টার বালু দেওয়ার বিধান রয়েছে। অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান আদেল এন্টারপ্রাইজের ঠিকাদার মিজান বলেন, এ কাজটি প্রথমে অন্য একজন ঠিকাদার পেয়েছিলেন। তিনি কাজ না করেই চলে যাওয়ার পর আমি কাজটি পেয়েছি। যেসব অভিযোগ করা হচ্ছে, তা সঠিক নয়। শিডিউল অনুযায়ীই পাইপ বসানোর কাজ করছি। তবে গর্তের অধিকাংশ স্থানে আগে থেকেই বালু থাকায় সেখানে নতুন করে ফিল্টার বালু দেওয়া হয়নি। অভিযোগকারীদের কেউ কেউ বালু, পাথর ও ইট সরবরাহ করতে চেয়েছিলেন। তা না পারায় এখন অভিযোগ করছেন। এ বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন বলেন, কাজে নিয়মবহির্ভূত কোনো কিছু করা হলে কিংবা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স