সুনামগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন

বিশ্বম্ভরপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত একাধিক

  • আপলোড সময় : ৩০-১০-২০২৬ ০৮:৪৬:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৬ ০৮:৪৬:১০ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত একাধিক
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলায় বোয়ালিয়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় (২৭ অক্টোবর) প্রতিপক্ষের কয়েকজনের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. রিপন মিয়া (৩৮) নামে এক ব্যক্তি। অভিযোগ সূত্রে জানাযায়, গত ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার বোয়ালিয়া এলাকার মৃত নুরুল ইসলামের দ্বিতীয় পুত্র আতিকুল ইসলামের বসতবাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগকারী রিপন মিয়ার দাবি, অভিযুক্তদের সঙ্গে তাদের পরিবারের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতির অবনতি ঘটে। লিখিত অভিযোগে বলা হয়, ঘটনার সময় অভিযুক্তরা উত্তেজিত হয়ে লোহার রড, শাবল ও বাঁশের লাঠি দিয়ে তাঁর পরিবারের ওপর হামলা চালান। এতে অভিযোগকারীর মাতা সুফিয়া বেগম (৬৫) গুরুতর আহত হন এবং পরিবারের কয়েকজন সদস্য শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে রক্তাক্ত হন। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন। পরে আহতদের বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী আরও দাবি করেন, এ ঘটনায় তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি পুলিশের হস্তক্ষেপ চান। বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহমদ উল্যা ভূঁইয়া জানান, আমরা অভিযোগ পেয়েছি তদন্তে সাপেক্ষে দোষী অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ