সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সীমান্তে মাদকসহ ১ লাখ ৫৬ হাজার টাকার অবৈধ মালামাল আটক চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা হোক তরুণরা বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি শেখ হাসিনা ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে : রয়টার্সকে শামা ওবায়েদ ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বর্তমান ও সাবেক তিন ইউপি চেয়ারম্যানসহ ২৫ জনের নামে মামলা পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ আ.লীগ ও ভারত ইস্যু ডিল করতে প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি : নাহিদ ইসলাম বৈরি আবহাওয়া, লোকসানের শঙ্কায় আমন চাষিরা প্রধানমন্ত্রীর আগমনে সুনামগঞ্জবাসীর প্রত্যাশার বাস্তবায়ন হবে : মিজানুর রহমান চৌধুরী পথে যেতে যেতে: পথচারী সুনামগঞ্জে সিএনজিতে ১১৮ বোতল বিদেশি মদ, র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ শেখ হাসিনা ফিরতে পারেন - এমন গুঞ্জনে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ধর্মপাশায় যুবলীগ নেতা গ্রেপ্তার গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন

ভ্রাম্যমাণ আদালতের অভিযান আড়াই লাখ টাকা জরিমানা, ১ জনের কারাদণ্ড

  • আপলোড সময় : ৩০-১০-২০২৬ ০৮:৩৮:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৬ ০৮:৩৮:২২ পূর্বাহ্ন
ভ্রাম্যমাণ আদালতের অভিযান আড়াই লাখ টাকা জরিমানা, ১ জনের কারাদণ্ড
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর, জামালগঞ্জ ও জগন্নাথপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে ৬ জনকে মোট ২ লাখ ৫৯ হাজার ১০০ টাকা অর্থদণ্ড ও একজনকে ৯০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় লক্ষাধিক টাকার অননুমোদিত বেকারি পণ্য জব্দ করা হয়। বুধবার (২৮ অক্টোবর) এসব অভিযান পরিচালনা করা হয়। সুনামগঞ্জ সদর উপজেলার উকিলপাড়া ও কাজীর পয়েন্ট এলাকায় কয়েকটি ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদিত্য পাল। ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী তিনটি মামলা দায়ের করে তিনজনকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিন সুনামগঞ্জ সদরে একটি বেকারি ও অননুমোদিত বেকারি পণ্য সরবরাহকারীর দোকানে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান। নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় একটি মামলায় এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অননুমোদিত পণ্য সরবরাহের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী আরেকটি মামলায় এক দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় লক্ষাধিক টাকার অননুমোদিত পণ্য জব্দ করা হয়। অন্যদিকে, জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে এলপিজি গ্যাসের দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদক। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি ও মজুত করে রাখার দায়ে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৬ ধারায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জগন্নাথপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দীন। মাদকদ্রব্য সেবনের দায়ে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে ১০০ টাকা জরিমানা ও ৯০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জ সীমান্তে মাদকসহ ১ লাখ ৫৬ হাজার টাকার অবৈধ মালামাল আটক

সুনামগঞ্জ সীমান্তে মাদকসহ ১ লাখ ৫৬ হাজার টাকার অবৈধ মালামাল আটক