সুনামগঞ্জ , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমিতি ও সমবায়ীদের সম্মাননা প্রদান জামালগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম জামালগঞ্জে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী জামালগঞ্জে মাদক মামলায় গ্রেপ্তার অটোরিকশাচালকের মুক্তির দাবিতে মানববন্ধন দিরাইয়ে বিএনপি’র দুই বলয়ের পৃথক কর্মসূচি “পলাতকের বংশধররা আর বাংলাদেশে ফিরবে না” যাদুকাটায় বালুখেকোদের দাপট জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে মানবিক দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল : প্রধানমন্ত্রী গণহত্যাকারীদের দেশে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী হারিয়ে যাচ্ছে হাওরাঞ্চলের ধানের বহু জাত ফসলরক্ষা বাঁধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ উদ্বোধন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ মানুষের ভালোবাসায় লোকালয়ে গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণে সভা

জামালগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০১:০৯:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০১:০৯:৫৫ পূর্বাহ্ন
জামালগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সকালে জামালগঞ্জ রিভার ভিউ পার্কে উপজেলা যুবদলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান রুকনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মো. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) মো. আজিজুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুক মিয়া, যুগ্ম আহবায়ক আবুল লেইছ, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নূরে আলম ফরাজি, আলী আক্কাস মুরাদ, জামালগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন, ভীমখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ স¤পাদক আলী হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, আহবায়ক ওয়াহিদুর রহমান, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আসাদ নূর সাদী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহ মো. লিয়াকত, এমদাদুর রহমান হিরন, সদস্য আতিকুর রহমান। আরও বক্তব্য রাখেন উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহরাব হোসেন মাছুম, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়া, সাচনা বাজার ইউনিয়ন যুবদলের সভাপতি মাজেদুল ইসলাম, ফেনারবাঁক ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদ রানা, বেহেলী ইউনিয়ন যুবদলের সভাপতি রুবেল ইসলাম নয়ন, ভীমখালী ইউনিয়ন যুবদলের সাধারণ স¤পাদক আশিক নূর, উত্তর ইউনিয়ন যুবদলের সাধারণ স¤পাদক আব্দুস ছালাম, সাচনা বাজার ইউনিয়ন যুবদলের সাধারণ স¤পাদক শামসুল ইসলাম, সদর ইউনিয়ন যুবদলের সাধারণ স¤পাদক আবু তাহের, বেহেলী ইউনিয়ন যুবদলের সাধারণ স¤পাদক ওয়াসিম আকরাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেকা কাটা হয়। পরে বিপুল সংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা জামালগঞ্জ উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৮ সালে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেন। তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠার পর থেকে যুবদল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম সহ দেশের ক্রান্তিলগ্নে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। বিগত সতেরো বছর ফ্যাসিস্ট সরকারের আমলে যুবদলের লাখো নেতাকর্মী জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। এতো নির্যাতনের পরও যুবদলের নেতাকর্মীরা রাজপথ ছাড়েনি। বক্তরা আরও বলেন, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে ও আপোষহীন নেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজপথ দখল করে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে। বিএনপির চেয়ারম্যান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এখনো ষড়যন্ত্র হচ্ছে। সকল ষড়যন্ত্রের মোকাবিলা করার জন্য যুবদল ভ্যানগার্ড হিসেবে রাজপথে আছে, থাকবে। শহীদ জিয়া তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড় করিয়েছিলেন। বিএনপি আবারও রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তলাবিহীন ঝুড়ি থেকে তারেক রহমানের নেতৃত্ব আবারও বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। দেশী-বিদেশী সকল ষড়যন্ত্র মোকাবিলায় যুবদলকে ঐক্যবদ্ধ হয়ে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী

এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী