সুনামগঞ্জ , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমিতি ও সমবায়ীদের সম্মাননা প্রদান জামালগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম জামালগঞ্জে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী জামালগঞ্জে মাদক মামলায় গ্রেপ্তার অটোরিকশাচালকের মুক্তির দাবিতে মানববন্ধন দিরাইয়ে বিএনপি’র দুই বলয়ের পৃথক কর্মসূচি “পলাতকের বংশধররা আর বাংলাদেশে ফিরবে না” যাদুকাটায় বালুখেকোদের দাপট জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে মানবিক দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল : প্রধানমন্ত্রী গণহত্যাকারীদের দেশে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী হারিয়ে যাচ্ছে হাওরাঞ্চলের ধানের বহু জাত ফসলরক্ষা বাঁধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ উদ্বোধন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ মানুষের ভালোবাসায় লোকালয়ে গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণে সভা

জগন্নাথপুরে সংঘর্ষে নিহত বেড়ে ২, গ্রেফতার ৪

  • আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০১:০২:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০১:০২:৪৪ পূর্বাহ্ন
জগন্নাথপুরে সংঘর্ষে নিহত বেড়ে ২, গ্রেফতার ৪
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আরেকজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ২ জনের মৃত্যু হলো। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, ২৭ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টার দিকে পীরেরগাঁও গ্রামে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে প্রতিপক্ষের সুলফির আঘাতে ঘটনাস্থলেই মতিউর রহমান (৫০) নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় উভয়পক্ষের আরো কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ২৮ অক্টোবর বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে মুজিবুর রহমান নামের আরেকজনের মৃত্যু হয়েছে। জগন্নাথপুর থানার দায়িত্বপ্রাপ্ত ওসি নুর হোসেন জানান, এ সংঘর্ষের ঘটনায় মতিউর রহমান নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। ২৮ অক্টোবর বুধবার আহতদের মধ্যে মুজিবুর রহমান নামের আরেকজনের মৃত্যু হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। জড়িত অন্যান্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। তবে এখনো থানায় মামলা দায়ের হয়নি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী

এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী