সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের প্রতিটি সমস্যা মোকাবেলায় সবাইকে কাজ করতে হবে : জেলা প্রশাসক ‘ভুয়া আইডি খুলে ধর্মীয় উসকানির’ অভিযোগে করেছিলেন জিডি, বিক্ষোভের মধ্যে পুলিশ নিল হেফাজতে বিকাশ ডিস্ট্রিবিউশনে ১ কোটি ৮৬ লাখ টাকার গরমিলের অভিযোগ, প্রধান আসামি আটক ব্রিটিশ বাংলাদেশি মিডিয়াতে অবদান রাখায় ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আ স ম মাসুম ‘গ্রাম সরকার’ গঠনের উদ্যোগ ছাতকে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৫ এসিল্যান্ডের আচরণে আকস্মিক পরিবর্তন, নেপথ্যে কী? ‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার দুই মাসে দুই নির্বাহী প্রকৌশলী, দু’জনই বদলি! ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা তাহিরপুরে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ “আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি আমন চাষে খরচের বোঝা, লাভ নিয়ে শঙ্কায় কৃষক চিকিৎসক সংকটে নাজুক সুনামগঞ্জের স্বাস্থ্যসেবা, ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন কোজাগরী লক্ষ্মীপূজার প্রস্তুতি, প্রতিমা ও প্রসদসামগ্রী কিনতে ব্যস্ত ভক্তরা জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে চাচাতো ভাইকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার শীতের সবজির নতুন চালানে কাঁচাবাজারে স্বস্তি, তবে অসন্তোষ শিম-টমেটোর দামে যুদ্ধের আগুনে পুড়ছে বিশ্ব, মুনাফায় কারা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্যমন্ত্রী

‘ভুয়া আইডি খুলে ধর্মীয় উসকানির’ অভিযোগে করেছিলেন জিডি, বিক্ষোভের মধ্যে পুলিশ নিল হেফাজতে

  • আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৮:০৩:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৮:০৩:৪৪ পূর্বাহ্ন
‘ভুয়া আইডি খুলে ধর্মীয় উসকানির’ অভিযোগে করেছিলেন জিডি, বিক্ষোভের মধ্যে পুলিশ নিল হেফাজতে
স্টাফ রিপোর্টার :: সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ধর্ম অবমাননার’ অভিযোগ তুলে বিক্ষোভ হওয়ার পর তাহিরপুর উপজেলায় এক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে পুলিশ, যিনি নিরাপত্তা চেয়ে থানায় জিডিও করেছিলেন। কৃপেশ চন্দ্র রায় নামের ৪০ বছর বয়সী ওই ব্যক্তির ভাষ্য, তার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে ফেসবুকে অবমাননাকর পোস্ট দেওয়া হয়েছে। তাহিরপুর থানার ওসি মো. ফারুক আহমেদ জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে বাদাঘাট ইউনিয়নের রাজারগাঁও থেকে কৃপেশকে হেফাজতে নেয় পুলিশ। কৃপেশ পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন। কিন্তু বছর খানেক ধরে তিনি কর্মস্থলে অনুপস্থিত। তাকে বরখাস্ত করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার সকাল থেকে ‘শৎরঢ়ধংয ৎধু’ নামের একটি ফেসবুক আইডি থেকে ‘ধর্মীয় অবমাননাকর’ পোস্ট ছড়িয়ে পড়তে শুরু করে। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা হয়। এরপর মধ্যরাতে তাহিরপুর থানায় গিয়ে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন কৃপেশ রায়। সেখানে তিনি অভিযোগ করেন, তার নামে ফেসবুকে আইডি খুলে, তার পরিবারের সদস্যদের ছবি ব্যবহার করে ওই ‘সাম্প্রদায়িক ও উসকানিমূলক’ প্রচার চালানো হচ্ছে। এদিকে কৃপেশ রায়কে গ্রেপ্তারের দাবিতে সোমবার সকাল থেকে এলাকায় বিক্ষোভ-মিছিল শুরু করেন একদল লোক। সেই খবর পেয়ে তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা রাজারগাঁও ছুটে যান। তারা বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানান। পাশাপাশি কেউ যাতে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। পরে পুলিশও ওই গ্রামে যায় এবং বিক্ষোভকারীদের দাবির মুখে কৃপেশকে হেফাজতে নেয়। পুলিশ সদস্যরা কৃপেশকে তাহিরপুর থানায় নিয়ে যান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানান। জানতে চাইলে তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল বলেন, আমরা উত্তেজিত জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়েছি। কেউ যাতে আইন নিজের হাতে তুলে না নেয় সেজন্য কঠোর আহ্বান জানিয়েছি। আইন-শৃঙ্খলা বাহিনী দ্রুত উপস্থিত হয়ে বিষয়টি সামাল দিয়েছে। এখন আইনিভাবেই বিষয়টি দেখবেন সংশ্লিষ্টরা। তবে কেউ যাতে বাড়াবাড়ি না করতে পারে সেদিকে আমাদের সবার নজর রাখা উচিত। কৃপেশ রায়ের প্রতিবেশী কাঞ্চন রায় বলেন, কৃপেশের মূল ফেসবুক আইডিতে আমি আছি। যে আইডি দিয়ে সাম্প্রদায়িক ও উসকানিমূলক পোস্ট দেওয়া হয়েছে সেটা থেকে আমাকেসহ অনেককে রিকোয়েস্ট পাঠানো হয়েছিল। গতকাল (রোববার) ওই আইডি থেকেই আপত্তিকর পোস্ট দেওয়া হয়। পরে রাতে কৃপেশ থানায় জিডি করেন। কৃপেশের চাচাতো ভাই কিরণ রায় বলেন, কৃপেশ সিলেট লামাবাজার পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কাজ করতেন। বছরখানেক ধরে তিনি কর্মস্থলে অনুপস্থিত। তবে ফেসবুক পোস্টের বিষয়ে জানেন না বলে দাবি করেন তিনি। কৃপেশের পুলিশের চাকরির ব্যাপারে জানতে চাইলে তার তার পিসে (ফুফা) স্থানীয় শিক্ষক বিকাশ রায় বলেন, আগে সে পুলিশে চাকরি করত। বছরখানেক ধরে বাড়িতেই আছে। এখন চাকরির কী অবস্থা সেটা তো জানি না। তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ বলেন, কৃপেশ পুলিশের গরহাজির সদস্য। তাকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে। তার জিডির বিষয়টিও তদন্ত করা হবে। উত্তেজিত জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়ে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার

‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার